উৎসবমুখর পরিবেশে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন ফেয়ার

২২ আগস্ট ২০২৩, ০৬:১৭ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:০৪ AM
ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন ফেয়ার

ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন ফেয়ার © টিডিসি ছবি

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের উৎসবমুখর পদচারণায় ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে (ইডিইউ) আজ মঙ্গলবার অনুষ্ঠিত হলো অ্যাডমিশন ফেয়ার ফল-২০২৩। অ্যাডমিশন ফেয়ারে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য ছিল বিশেষ ছাড়ে স্পট অ্যাডমিশন এর সুযোগ।

পাশাপাশি, আগ্রহী শিক্ষার্থী এবং অভিভাবকদের তথ্য সংগ্রহের সুবিধার্থে, ইডিইউর নানাবিধ প্রকল্প, উদ্যোগ, স্কলারশিপ, এক্সেস একাডেমি, ক্যারিয়ার প্লেসমেন্ট সেল, ওমেন এম্পাওয়ারমেন্ট এন্ড লিডারশিপ ফান্ড এবং অন্যান্য বিভিন্ন কার্যক্রম সম্বন্ধে জানার জন্য ছিল আলাদা আলাদা স্টল।   

আজ সকাল ১০টায় চট্টগ্রাম নগরীর নোমান সোসাইটিস্থ স্থায়ী ক্যাম্পাসে আয়োজিত এই ফেয়ার উদ্বোধন করেন ইডিইউর উপাচার্য প্রফেসর মুহাম্মদ সিকান্দার খান। এসময় তিনি বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন, এবং ভর্তিচ্ছু শিক্ষার্থী এবং তাদের অভিভাবকের সাথে কথা বলেন।

অ্যাডমিশন ফেয়ারে আরও উপস্থিত ছিলেন ইডিইউর স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের অ্যাসোসিয়েট ডিন অধ্যাপক ড. মুহাম্মদ নাজিম উদ্দিন, স্কুল অব বিজনেসের অ্যাসোসিয়েট ডিন অধ্যাপক ড. মোহাম্মদ রকিবুল কবির, স্কুল অব আর্টসের অ্যাসোসিয়েট ডিন মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরি, রেজিস্ট্রার সজল কান্তি বড়ুয়া, প্রক্টর মু. আসাদুজ্জামান প্রমুখ। 

উল্লেখ্য, ইডিইউর শিক্ষা কার্যক্রমের মধ্যে রয়েছে স্নাতক পর্যায়ে সিএসই, ইইই, ইটিই, বিবিএ, ইকোনমিক্স, ইংলিশ এবং স্নাতকোত্তর পর্যায়ে এমবিএ, সিএসই, ইইই, ইটিই, ইংলিশ, মাস্টার অফ পাবলিক পলিসি এন্ড লিডারশিপ(এমপিপিএল), ডেটা এনালিটিক্স এন্ড ডিজাইন থিংকিং ফর বিজনেস এর মতন গুরুত্বপূর্ণ বিষয়সমূহ। 

রেস্টুরেন্টে সংঘর্ষের ঘটনায় তিতুমীরের ৯ শিক্ষার্থীর বিরুদ্ধ…
  • ১৭ নভেম্বর ২০২৬
দক্ষতাকে কর্মসংস্থানে রূপান্তরের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত…
  • ১৭ নভেম্বর ২০২৬
ডিসেম্বর ঘিরে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে কঠোর নজরদারি, সতর্ক …
  • ১৭ নভেম্বর ২০২৬
১২ ঘণ্টা পর অবরুদ্ধ থেকে মুক্ত হলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভ…
  • ১৭ নভেম্বর ২০২৬
দেশে কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান হবে না: জামায়…
  • ১৬ নভেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয় তিন দিন বন্ধ ঘোষণা
  • ১৬ নভেম্বর ২০২৬