এআইইউবি একাডেমিক স্ট্র্যাটেজিক প্ল্যান প্রকাশ

২১ আগস্ট ২০২৩, ০৬:০৭ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:০৫ AM
একাডেমিক স্ট্র্যাটেজিক প্ল্যান

একাডেমিক স্ট্র্যাটেজিক প্ল্যান © টিডিসি ছবি

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) দশ বছরের একাডেমিক স্ট্র্যাটেজিক প্ল্যান প্রকাশিত হয়েছে। সোমবার (২১ আগস্ট) এ পরিকল্পনা প্রকাশ করা হয়েছে।

একাডেমিক স্ট্র্যাটেজিক প্ল্যান ২০২৩-২০৩৩ এ একাডেমিক নেতৃত্ব, টেকসই উন্নয়ন, আন্তর্জাতিকীকরণ, গবেষণা ও উদ্ভাবন এবং ডিজিটালাইজেশন এই পাঁচটি মূল কৌশলগত দিক উপস্থাপন করা হয়। 

এআইইউবি মানসম্পন্ন শিক্ষা, গবেষণা, উদ্ভাবন এবং সহযোগিতামূলক উদ্যোগের উপর গুরুত্ব দেওয়ার মাধ্যমে বাংলাদেশের মানবসম্পদ ও দক্ষতা বৃদ্ধিতে এ একাডেমিক স্ট্র্যাটেজিক প্ল্যান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। 

মূলত এআইইউবি’কে ২০৩৩ সালের মধ্যে মানসস্পন্ন আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করার জন্য এই একাডেমিক স্ট্র্যাটেজিক প্ল্যান প্রণয়ন করা হয়। একাডেমিক স্ট্র্যাটেজিক প্ল্যান প্রণয়নে এআইইউবি-এর ট্রাস্টি বোর্ডের সদস্য ড. কারমেন জেড লামাগনার নেতৃত্বে ১২ সদস্যের কমিটি কাজ করছে। 

এই কমিটির পক্ষে ড. কারমেন একাডেমিক স্ট্র্যাটেজিক প্ল্যান ২০২৩-২০৩৩ সফল ভাবে প্রকাশ করার জন্য এআইইউবি কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

কারিগরি শিক্ষাবোর্ডের ১০০টি  উত্তরপত্র হারালেন শিক্ষক, ৩ দি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চলতি বছর শুরু হচ্ছে না স্থানীয় নির্বাচন: স্থানীয় সরকার প্রত…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জবির আইন বিভাগে ভর্তি: আবেদন থেকে প্রস্তুতি, যা জানা দরকার
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে একাদশে ভর্তিতে বিশেষ কোটায় মনোনীত ১৫ জন
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
নির্মাণের পরদিনই উঠে যাচ্ছে পিচ, কোটি টাকার সড়কে অনিয়মের অভ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
দেশে ইন্ডাস্ট্রি ও অ্যাকাডেমিয়ার মধ্যে যে সমন্বয় দরকার, তা…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬