সড়ক দুর্ঘটনায় নর্থ সাউথ ছাত্র রিফাতের মৃত্যু

১৮ আগস্ট ২০২৩, ০৩:০০ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:০৮ AM
বিহঙ্গ রিফাত করিম

বিহঙ্গ রিফাত করিম © প্রতীকী ছবি

রাজধানীর ঢাকায় এক সড়ক দুর্ঘটনায় বিহঙ্গ রিফাত করিম নামে নর্থ সাউথ ইউনিভার্সিটির এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের বিবিএর শিক্ষার্থী ছিলেন।

গত বুধবার (১৬ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উত্তরা ৭ নম্বর সেক্টরে ওই শিক্ষার্থী বাইকে ফেরার সময় একটি প্রাইভেট কারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে গুরুত্বর আহত হন ওই শিক্ষার্থী। পরে পাশের একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শোক প্রকাশ করেছেন। আজ শুক্রবার (১৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়টির অফিসিয়াল ফেসবুক পেজে এক শোকবার্তা প্রকাশ করা হয়েছে। শোকবার্তায় উপাচার্য নিহত শিক্ষার্থীর আত্মার শান্তি কামনা করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়েছেন।

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক ড্রোন প্রতিযোগিতায় বিশ্বে চতুর্থ ইউআইইউ, পেল সং…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
মেরী স্টোপস ক্লিনিকে চাকরি, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
শ্রেষ্ঠ শিক্ষক হলেন ‘শাড়ির আঁচল উড়িয়ে’  ভিডিও বানানো সেই বি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
বিএমইউর ঝুঁকিপূর্ণ ‘এ’ ব্লক ভবন দ্রুত ত্যাগের নির্দেশ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
২৩ জন লেকচারার নিয়োগ দেবে ইসলামী বিশ্ববিদ্যালয় অব টেকনোলজি
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬