ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে ‘ট্রেইন দ্যা ট্রেইনারস’ কর্মশালা শনিবার

১৭ আগস্ট ২০২৩, ০৭:৪৩ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:০৮ AM
ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি

ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি © ফাইল ছবি

বেসরকারি ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে (ইডিইউ) অনুষ্ঠিত হবে ‘এন্ড্রাগজি প্রেক্টিকাম’ বিষয়ক ‘ট্রেইন দ্যা ট্রেইনারস’ ওয়ার্কশপ। আগামী শনিবার (১৯ আগস্ট) ইডিইউর স্থায়ী ক্যাম্পাসে এ কর্মশালা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কর্মশালাটি পরিচালনা করবেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির স্কুল অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের প্রফেসর এ. কাইয়ুম চৌধুরি।   

ইডিইউর পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রাপ্তবয়স্কদের স্ব-নির্দেশিত শিক্ষণ তত্ত্ব এবং তার প্রয়োগ, যা সাধারণত ১৮ বছর উর্ধ্বের বয়সী শিক্ষার্থীদের শিক্ষার জন্য প্রযোজ্য এবং উচ্চশিক্ষার জন্য যারা আরো শিখতে চান বা গবেষণা করতে চান তাদের শিক্ষার ক্ষেত্রে এন্ড্রাগজি পদ্ধতি ব্যবহৃত হয়ে থাকে। এ শিক্ষণ পদ্ধতিতে শিক্ষার্থীরা শিক্ষককে পরামর্শদাতা বা গাইড হিসেবে বিবেচনা করে থাকে।

শিক্ষা একটি বিকাশমুখী প্রক্রিয়া। ক্রমাগত পরিবর্তনশীল এই পৃথিবীতে শিক্ষার আঙিনা যেভাবে পরিব্যাপ্তি লাভ করেছে, তার সাথে সমন্বয় রেখে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির শিক্ষকগণ যাতে বিভিন্ন কর্মশালা পরিকল্পনা, পরিচালনা এবং প্রচার করতে পারে, সেই ভাবনা কে মাথায় রেখেই ইডিইউ কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের সূচনালগ্ন থেকেই এমন ভিন্নমাত্রিক ওয়ার্কশপ এর আয়োজন করে আসছে—জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।

সংসদে নামাজ পড়তে গিয়ে জুতো খোয়ালেন এমপি হানজালা
  • ৩০ মার্চ ২০২৬
ঢাবি এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
  • ৩০ মার্চ ২০২৬
চট্টগ্রামে স্ত্রীর ফাঁস নেয়ার মুহুর্ত ভিডিও করছিলেন স্বামী,…
  • ৩০ মার্চ ২০২৬
ইরানের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল ইউরোপীয় ইউনিয়ন
  • ৩০ মার্চ ২০২৬
মিথ্যা চাঁদাবাজির মামলায় ফাঁসানো হলো কেন্দ্রীয় ছাত্রদল নে…
  • ৩০ মার্চ ২০২৬
তথ্য মন্ত্রণালয়ে চলচিত্র নিমার্তাদের ওপর হামলার অভিযোগ
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence