ব্র্যাক ইউনিভার্সিটির ভিসির দায়িত্বে ফের বিদেশি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক

১৭ আগস্ট ২০২৩, ১২:৪৭ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:১০ AM
অধ্যাপক ড. ফাহিমুল কাদির

অধ্যাপক ড. ফাহিমুল কাদির © টিডিসি ছবি

ব্র্যাক ইউনিভার্সিটির ভিসি হিসেবে আবারও বিদেশি বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক নিয়োগ পেয়েছেন। দেশের বেসরকারি খাতের শীর্ষস্থানীয় অন্যতম এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সর্বোচ্চ পদে নিয়োগ দিয়ে গত সোমবার শিক্ষা মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নিয়োগ পাওয়া ওই অধ্যাপকের নাম ড. ফাহিমুল কাদির। বর্তমানে তিনি কানাডার কুইন্স ইউনিভার্সিটির ভাইস-প্রভোস্ট ও গ্র্যাজুয়েট স্টাডিজ এন্ড পোস্ট ডক্টরিয়াল অ্যাফেয়ার্সের ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন।

শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়টির চ্যান্সেলরের অনুমোদনক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ধারা ৩১ (১) অনুযায়ী ড. ফাহিমুল কাদিরকে ব্র্যাক ইউনিভার্সিটির ভিসি পদে তিন শর্তে নিয়োগ প্রদান করা হলো।

শর্তগুলোর মধ্যে রয়েছে- ভাইস-চ্যান্সেলর পদে ড. ফাহিমুল কাদিরের নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ হতে ৪ বছর। তবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এই নিয়োগ আদেশ বাতিল করতে পারবেন; তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত বেতনভাতা প্রাপ্য হবেন এবং পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন; তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ অনুযায়ী দায়িত্ব পালন করবেন।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

কুইন্স ইউনিভার্সিটিতে যোগদানের আগে ড. ফাহিমুল কাদির ২০১৩ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত কানাডার ইয়র্ক ইউনিভার্সিটির উন্নয়ন অধ্যয়নের অধ্যাপক ছিলেন। এর আগে, তিনি নিউইয়র্কের সেন্ট লরেন্স বিশ্ববিদ্যালয়, কিংস্টনের কুইন্স বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সঙ্গে জড়িত ছিলেন। এছাড়াও তিনি কানাডার ডালহৌসি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন।

জানা যায়, ২০১৯ সালের ফেব্রুয়ারি থেকে ব্র্যাক ইউনিভার্সিটির ভিসির দায়িত্ব পালন করেছিলেন তাইওয়ানের বংশোদ্ভূত অধ্যাপক ভিনসেন্ট চ্যাং। এই বিশ্ববিদ্যালয়ে যোগদানের আগে তিনি চীনের শেনঝেনে অবস্থিত দি চাইনিজ ইউনিভার্সিটি অফ হংকংয়ে প্র্যাকটিসেজ অফ ম্যানেজমেন্ট ইকোনোমিক্স বিভাগে অধ্যাপক এবং ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট বিভাগের প্রধান ছিলেন।

চলতি বছরের শুরুর দিকে অধ্যাপক ভিনসেন্ট চ্যাংয়ের মেয়াদ শেষ হওয়ার পর বর্তমানে ব্র্যাক ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত ভিসির দায়িত্ব পালন করছেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. সৈয়দ মাহফুজুল আজিজ।

এর আগে তিনি ইউনিভার্সিটি অফ সাউথ অস্ট্রেলিয়ার ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এর অধ্যাপক ছিলেন। তিনি সেখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রধান এবং ভারপ্রাপ্ত ডিনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন।

আট বিভাগে স্বাস্থ্যসেবা পাবেন জবি শিক্ষার্থীরা
  • ১৩ মে ২০২৬
ওয়ালটনের আরও ৪ মডেলের স্মার্ট ওয়াশিং মেশিন উন্মোচন
  • ১৩ মে ২০২৬
আম পাড়তে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু, আহত সহপাঠী
  • ১২ মে ২০২৬
ডিএনএ টেস্টে নির্দোষ প্রমাণিত সেই ইমামকে নিয়ে পোস্ট ডা. মিত…
  • ১২ মে ২০২৬
আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষ্যে আইইউবিএটিতে দিনব্যাপী কর…
  • ১২ মে ২০২৬
শিক্ষকদের জরুরি নির্দেশনা দিল মাদ্রাসা শিক্ষা বোর্ড
  • ১২ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9