ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে জাতীয় শোক দিবস পালিত

১৬ আগস্ট ২০২৩, ০৯:৩৮ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:১০ AM
ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে আলোচনা সভায় অতিথিরা

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে আলোচনা সভায় অতিথিরা © টিডিসি ফটো

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে (আইএসইউ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ৪৮তম শাহাদাৎবার্ষিক ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসে আলোচনা সভায় আইএসইউ উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএসইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এ, কে, এম, মোশাররফ হুসাইন। 

সভায় ইঞ্জিনিয়ার এ, কে, এম, মোশাররফ হুসাইন বলেন, একটি মানচিত্র ও স্বাধীন ভূখণ্ডের জন্য পাকিস্তানিদের সাথে আপোষ না করে অত্যাচার, নির্যাতন-নিপীড়ন সহ্য করে বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছেন দেশকে স্বাধীন এবং সমৃদ্ধশালী করার। তিনি নিজের জীবন বাজি রেখে সংগ্রাম করে একটি স্বাধীন দেশ দিয়েছেন। 

তিনি বলেন, স্বাধীন বাংলাদেশের স্বপ্ন পূরণের পর যখন, সমৃদ্ধশালী করার কাজ করা শুরু করলেন তখনই দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র থামিয়ে দেয় ইতিহাসের মহানায়ককে । ৭৫-এর ১৫ আগস্ট ঘাতকরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্য দিয়ে রচনা করে ইতিহাসের সবচেয়ে কলঙ্কময় দিন। 

অনুষ্ঠানে আইএসইউ উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান বলেন, মাত্র তিন বছরের সময়কালে শুধুই নিরস্ত্র জনতার শক্তিবলে বলীয়ান হয়ে দুই দুটি সামরিক জান্তাকে পরাস্ত করে এ দেশের স্বাধীনতা নিশ্চিত সহকারে নিজেকে জাতির পিতার আসনে উন্নীত করে যে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, তার দ্বিতীয় কোন উদাহরণ, বিশ্ব ইতিহাসে পাওয়া অসম্ভব। এ সময় তিনি বঙ্গবন্ধুর উপর বেশি করে গবেষণারও গুরুত্ব তুলে ধরেন ।

এসময় আরও উপস্থিত আইএসইউ’র ছিলেন ভারপ্রাপ্ত ট্রেজারার এইচ, টি, এম, কাদের নেওয়াজ, ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আলী, রেজিস্ট্রার মো. লুৎফর রহমানসহ বিভিন্ন বিভাগের চেয়ারপার্সন ,শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও প্রশাসনিক কর্মকর্তারা। 

চরফ্যাশনে চীনাবাদামের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি
  • ০২ এপ্রিল ২০২৬
সেতুর মাঝখানে গর্ত, ঝুঁকিতে ২০ হাজার মানুষ
  • ০২ এপ্রিল ২০২৬
চাঁদাবাজদের ঠেকাতে তৃতীয় লিঙ্গের ১০০ কর্মী নিয়োগ দেবে নবীন …
  • ০২ এপ্রিল ২০২৬
অষ্টম দিনের মতো ক্লাস-পরীক্ষা বর্জন করল পবিপ্রবির ডিভিএম শি…
  • ০২ এপ্রিল ২০২৬
উদ্বেগজনক হারে বাড়ছে অটিজম, গর্ভাবস্থাতেই মা ও অনাগত সন্তান…
  • ০২ এপ্রিল ২০২৬
ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে মাভাবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক…
  • ০২ এপ্রিল ২০২৬