ব্রিটানিয়া ইউনিভার্সিটির নতুন ভিসি অধ্যাপক সুরজিৎ

১৬ আগস্ট ২০২৩, ০২:৪১ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:১০ AM
অধ্যাপক ড. সুরজিৎ সর্ববিদ্যা

অধ্যাপক ড. সুরজিৎ সর্ববিদ্যা © সংগৃহীত

কুমিল্লায় অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘ব্রিটানিয়া ইউনিভার্সিটি’র নতুন ভিসি নিয়োগ দিয়েছে সরকার। গত রবিবার (১৩ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে বিশ্ববিদ্যালয়টির ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক অধ্যাপক ড. সুরজিৎ সর্ববিদ্যাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়টির চ্যান্সেলরের অনুমোদনক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ধারা ৩১ (১) অনুযায়ী অধ্যাপক ড. সুরজিৎ সর্ববিদ্যাকে ‘ব্রিটানিয়া ইউনিভার্সিটি’র ভাইস-চ্যান্সেলর (ভিসি) পদে তিন শর্তে নিয়োগ প্রদান করা হলো।

শর্তগুলোর মধ্যে রয়েছে- ভাইস-চ্যান্সেলর পদে অধ্যাপক ড. সুরজিৎ সর্ববিদ্যার নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ হতে ৪ বছর। তবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এই নিয়োগ আদেশ বাতিল করতে পারবেন; তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত বেতনভাতা প্রাপ্য হবেন এবং পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন; তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ অনুযায়ী দায়িত্ব পালন করবেন।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

নোবিপ্রবিতে আওয়ামীপন্থি শিক্ষক নেতাকে সদস্যসচিব করে জুলাই ড…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই রান-২০২৬ নিয়ে ডাকসুর নানা অব্যবস্থাপনার অভিযোগ, ক্ষো…
  • ০৫ আগস্ট ২০২৬
খেলা চলাকালীন মাঠেই বজ্রাঘাতে ফুটবলারের মৃত্যু
  • ০৫ আগস্ট ২০২৬
ঢাবিতে ৫০ শহীদ পরিবার নিয়ে জুলাই স্মৃতিস্তম্ভ ‘জুলাই নির্ভী…
  • ০৫ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদ…
  • ০৫ আগস্ট ২০২৬
বৃষ্টিতে বদলে গেল সমীকরণ, বাছাইপর্ব খেলতে হবে আয়ারল্যান্ডকে
  • ০৫ আগস্ট ২০২৬