প্রেসিডেন্সি ইউনিভার্সিটির নতুন ভিসি জাবি অধ্যাপক আব্দুল মান্নান চৌধুরী

১৫ আগস্ট ২০২৩, ০৬:২৭ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:১১ AM
প্রেসিডেন্সি ইউনিভার্সিটি

প্রেসিডেন্সি ইউনিভার্সিটি © লোগো

বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘প্রেসিডেন্সি ইউনিভার্সিটি’র নতুন ভিসি নিয়োগ দিয়েছে সরকার। গত রবিবার (১৩ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পদার্থবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান চৌধুরীকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়টির চ্যান্সেলরের অনুমোদনক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ধারা ৩১ (১) অনুযায়ী অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান চৌধুরী, অধ্যাপক (অবসরপ্রাপ্ত), পদার্থ বিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার, ঢাকা-কে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর (ভিসি) পদে তিন শর্তে নিয়োগ প্রদান করা হলো।

শর্তগুলোর মধ্যে রয়েছে- ভাইস-চ্যান্সেলর পদে অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান চৌধুরীর নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ হতে ৪ বছর। তবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এই নিয়োগ আদেশ বাতিল করতে পারবেন; তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত বেতনভাতা প্রাপ্য হবেন এবং পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন; তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ অনুযায়ী দায়িত্ব পালন করবেন।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

১৮তম জজ নিয়োগ পরীক্ষায় দেশসেরা রাবি শিক্ষার্থী
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
মানিকগঞ্জে ১৩ টি ঘোড়া জবাই করে মাংস সরবরাহের প্রস্তুতি, ৯ জ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে আত্মগোপনে থাকা আ.লীগের সাবেক এমপি গ্রেপ্তার
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
৫ বছরের প্রেমের সম্পর্ক, বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে চবি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ইউপি নির্বাচনের প্রতীকের তালিকায় চিংড়ি-কলার ছড়ি-পাগড়ি-সোফা,…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬