শিক্ষার্থীদের যুগের সাথে সামঞ্জস্য রেখে তৈরি হতে হবে: লিডিং ইউনিভার্সিটি ভিসি

০৮ আগস্ট ২০২৩, ১০:০৯ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২০ AM
প্রজেক্ট ডিফেন্সের উদ্বোধন করেন ভিসি প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা

প্রজেক্ট ডিফেন্সের উদ্বোধন করেন ভিসি প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা © টিডিসি ফটো

লিডিং ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের প্রজেক্ট ডিফেন্স শুরু হয়েছে। সোমবার (০৭ আগস্ট ২০২৩) সিএসই শিক্ষার্থীদের এ প্রজেক্ট ডিফেন্স উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা।

এসময় তিনি বলেন, যেকোন বিষয় উপস্থাপন শিক্ষার্থীদেরকে পাবলিক স্পিকিং এ সহায়ক হয়। তাই তাদের জন‍্য প্রজেক্ট / থিসিস প্রেজেন্টেশন খুবই গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, চতুর্থ শিল্প বিপ্লব (4IR) এর যুগে এবং বর্তমান চাকরির বাজারের প্রবণতার উপর গুরুত্ব দিয়ে শিক্ষার্থীদেরকে অন্তর্ভুক্তিমূলক বহুবিভাগীয় বিষয়ের উপর লক্ষ্য রাখতে হবে। তখনই সমাজে তাদের গ্রহণযোগ্যতা বাড়বে। এখন সিএসই বিষয়ের চাহিদা অনেক, তাই শিক্ষার্থীদেরকে বতর্মান যুগের সাথে সামঞ্জস্য রেখে নিজেদের তৈরি হতে হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির আধুনিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর সৈয়দা জেরিনা হোসেন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান রুমেল এম. এস. রহমান পীর এবং শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

ছাত্রীনিবাস থেকে হাবিপ্রবি ছাত্রীর মরদেহ উদ্ধার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রত্যন্ত হাওরাঞ্চল থেকে জজ হলেন ঢাবি শিক্ষার্থী শুভ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
১৮শ বিজেএসে ইবি থেকে জজ হলেন ১৯ শিক্ষার্থী 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ভিসির প্রথম কর্মচারী নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, করুন আ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
শেষ ছয় বিজেএস পরীক্ষার পাঁচটিতেই প্রথম রাবি শিক্ষার্থীরা 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬