বাংলাদেশে শাখা ক্যাম্পাস খুলবে ভারতের গুরু কাশি ইউনিভার্সিটি

০৬ আগস্ট ২০২৩, ০১:৩৭ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২১ AM
গুরু কাশি ইউনিভর্সিটি

গুরু কাশি ইউনিভর্সিটি © লোগো

বাংলাদেশে শাখা ক্যাম্পাস খুলবে ভারতের বেসরকারি বিশ্ববিদ্যালয় গুরু কাশি ইউনিভার্সিটি। আজ রবিবার (৬ আগস্ট) হোটেল সোনারগাঁওয়ে এক সাংবাদিক সম্মেলনে এ ঘোষণা দেন প্রতিষ্ঠানটির কর্পোরেট অ্যাফেয়ার্সের পরিচালক ড. বি আবদুল রফিক। প্রাথমিকভাবে বাংলাদেশ ক্যাম্পাসে ৫০০ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

ভারতের গুরু কাশি ইউনিভার্সিটি পাঞ্জাবে ২০১১ সালে প্রতিষ্ঠিত হয়। সম্পূর্ণ আবাসিক বিশ্ববিদ্যালয়ে ৭ হাজার শিক্ষার্থী রয়েছে। ছাত্র এবং ছাত্রীদের জন্য রয়েছে আলাদা হল। বিশ্ববিদ্যালয়টিতে অনার্স, মাস্টার্স, ডিপ্লোমা এবং ডক্টরেট করার সুযোগ রয়েছে।

গুরু কাশি ইউনিভার্সিটি ভারতের বিখ্যাত শিক্ষা সহায়তা ট্রাস্ট ‘বালাজি শিক্ষা ট্রাস্টের’ অধীনে প্রতিষ্ঠিত এবং পরিচালিত হচ্ছে। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, গুরু কাশির প্রস্তাবের ব্যাপারে সরকার ইতিবাচক| আইনি প্রক্রিয়া সম্পন্নের পর তারা আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করবে| প্রতিষ্ঠানটি বাংলাদেশে কারিগরি ও প্রকৌশল শিক্ষায় জোর দেবে| 

ট্যাগ: ভারত
নকলে বাধা দেওয়ায় পুলিশ ও কেন্দ্র পরিদর্শকের ওপর হামলা, গ্রে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীনিবাস থেকে হাবিপ্রবি ছাত্রীর মরদেহ উদ্ধার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রত্যন্ত হাওরাঞ্চল থেকে জজ হলেন ঢাবি শিক্ষার্থী শুভ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
১৮শ বিজেএসে ইবি থেকে জজ হলেন ১৯ শিক্ষার্থী 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ভিসির প্রথম কর্মচারী নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, করুন আ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬