নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ওপর হামলা

০১ আগস্ট ২০২৩, ১০:৪২ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২৬ AM
অর্ঘ্য সময় বর্ম্মণ

অর্ঘ্য সময় বর্ম্মণ © টিডিসি ছবি

রাজধানীর ঢাকার মোহাম্মদপুরে বাসায় ফেরার পথে দুর্বৃত্তের হামলায় আহত হয়েছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। পরে তাকে ধানমন্ডির সিটি হসপিটালে চিকিৎসা প্রদান করা হয়েছে।

আহত ওই শিক্ষার্থীর নাম অর্ঘ্য সময় বর্ম্মণ। তিনি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং এর প্রথমবর্ষের শিক্ষার্থী।

গত ১৮ জুলাই মোহাম্মদপুরের বসিলাস্থ ওয়েস্ট ধানমন্ডিতে বাসায় ফেরার সময় কিছু দুর্বৃত্তরা তাকে আক্রমণ করে। এসময় তার প্রাণনাশের হুমকি দেওয়া হয়। 

এদিকে, এ ঘটনার প্রায় দুই সপ্তাহ অতিবাহিত হলেও হামলায় জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। বিষয়টি নিয়ে তার পরিবারের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলে জানা গেছে।

জানা যায়, অর্ঘ্য সময় বর্ম্মণ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ক্লাবের একজন সদস্য। সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে ২০২১ সালে জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের সঙ্গে এইচএসসি পাস করেন। ছোটবেলা থেকে সংগীত, বিতর্ক, উপস্থিত বক্তৃতাসহ সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় বিভিন্ন কার্যক্রমের সাথে যুক্ত রয়েছেন তিনি।

নকলে বাধা দেওয়ায় পুলিশ ও কেন্দ্র পরিদর্শকের ওপর হামলা, গ্রে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীনিবাস থেকে হাবিপ্রবি ছাত্রীর মরদেহ উদ্ধার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রত্যন্ত হাওরাঞ্চল থেকে জজ হলেন ঢাবি শিক্ষার্থী শুভ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
১৮শ বিজেএসে ইবি থেকে জজ হলেন ১৯ শিক্ষার্থী 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ভিসির প্রথম কর্মচারী নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, করুন আ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬