ইউজিসি চেয়ারম্যানের সাথে এইউবি প্রতিনিধি দলের সাক্ষাৎ

০১ আগস্ট ২০২৩, ১০:০৮ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২৬ AM

© টিডিসি ছবি

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এইউবি) প্রতিনিধি দল। আজ মঙ্গলবার (১ আগস্ট) পূর্ব নির্ধারিত এক বৈঠকে মিলিত হন তারা।

প্রতিনিধি দলে ছিলেন এইউবি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মুহাম্মাদ জাফার সাদেক, এইউবি ভাইস চ্যান্সেলর ইমেরিটাস প্রফেসর ড. শাহজাহান খান ও এইউবি ট্রেজারার প্রফেসর ড. মো: নূরুল ইসলাম। এসময় প্রতিনিধি দল এইউবির বর্তমান শিক্ষা কার্যক্রম ও গবেষণার নানা দিক নিয়ে অলোচনা করেন। 

এই বৈঠকে বাংলাদেশে পিএইচডি ডিগ্রির মানোন্নয়নের বিষয়ে মতবিনিময় হয়। এক্ষেত্রে এইউবি ভিসি তার অভিজ্ঞতা থেকে কিছু প্রস্তাবনা তুলে ধরেন এবং এইউবিতে চলমান মানসম্মত শিক্ষাপ্রদান অব্যাহত রাখতে দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন। 

ইউজিসি চেয়ারম্যান এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশসহ সব বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার মান নিয়ন্ত্রণ ও নিয়মনীতি সংরক্ষণ করে শিক্ষা কার্যক্রম পরিচালনার তাগিদ দেন। 

ইউজিসি চেয়ারম্যান এসময় এইউবি প্রতিনিধি দলকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। এইউবি প্রতিনিধি দল ইউজিসি চেয়ারম্যানকে মানসম্মত ও আধুনিক শিক্ষা প্রদানের ক্ষেত্রে পূর্বের চেয়ে আরো বেশি কার্যকরী উদ্যোগ গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন। 

সবশেষে এইউবি প্রতিনিধি দল ইউজিসি চেয়ারম্যানকে মূল্যবান সময় ও গুরুত্বপর্ণ দিকনির্দেশনা প্রদানের জন্য কৃতজ্ঞতা জানান এবং দ্বিতীয় মেয়াদে নিয়োগপ্রাপ্ত হওয়ায় আন্তরিক অভিনন্দন জানান।

সড়ক দুর্ঘটনায় ছাত্রদলের দুই কর্মী নিহত
  • ২৩ এপ্রিল ২০২৬
এডিটেড ছবি নিয়ে উত্তেজনা, শাহবাগে সাংবাদিক-ডাকসু নেতাদের ওপ…
  • ২৩ এপ্রিল ২০২৬
‘কীসের সাংবাদিক’ বলেই হামলা চালায় ছাত্রদল নেতাকর্মীরা, আহত …
  • ২৩ এপ্রিল ২০২৬
থানায় সাংবাদিক-ডাকসু নেতাদের মারধর ছাত্রদলের, পুলিশ উধাও ১ …
  • ২৩ এপ্রিল ২০২৬
শাহবাগে মুখোমুখি রাকিব-সাদিক কায়েমরা
  • ২৩ এপ্রিল ২০২৬
আগামীকাল এনসিপিতে যোগ দিবেন ইসহাক সরকারসহ আরও যারা 
  • ২৩ এপ্রিল ২০২৬