সোনারগাঁও ইউনিভার্সিটির বিবিএ’র ১৯তম ব্যাচের বিদায় অনুষ্ঠান

৩০ জুলাই ২০২৩, ০৬:০৯ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২৯ AM
শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করছেন ভাইস চ্যান্সেলর

শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করছেন ভাইস চ্যান্সেলর © সংগৃহীত

সোনারগাঁও ইউনিভার্সিটির ব্যাচেলর অব বিজনেস এডমিনিস্ট্রেশন (বিবিএ)-এর ১৯তম ব্যাচের বিদায় অনুষ্ঠান রোববার (৩০ জুলাই) রাজধানীর গ্রিন রোডে অবস্থিত সোনারগাঁও ইউনিভার্সিটির ক্যাম্পাস অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। 

বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) প্রফেসর শামীম আরা হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন ট্রেজারার ও ব্যবসায় প্রশাসন বিভাগের প্রফেসর আল-আমিন মোল্লা, রেজিস্ট্রার এস, এম, নূরুল হুদা ও এসইউ’র ছাত্র কল্যাণ দপ্তরের পরিচালক কাজী জুলকারনাইন সুলতান আলম। অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন ব্যবসায় অনুষদের ডীন প্রফেসর আবুল কালাম। অনুষ্ঠানে চেয়ারপার্সন হিসেবে ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক মো: মাসুদ রানাসহ ইউনিভার্সিটির সব বিভাগীয় প্রধান, পরিচালক, লাইব্রেরিয়ান, শিক্ষকমন্ডলী, মিডিয়ার প্রতিনিধি এবং বিদায়ী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: চবির গবেষণা বরাদ্দ বেড়েছে ২ কোটি টাকা

পরে বিদায়ী মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সোনারগাঁও ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) প্রফেসর শামীম আরা হাসান। এ সময় তিনি বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে গঠনমূলক ও ভবিষ্যতে কর্মজীবন কিভাবে পরিচালনা করবে তার উপর দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। বিদায়ীদের জন্য অনুষ্ঠানের পরবর্তী অংশে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

১৫% বিশেষ প্রণোদনা না পাওয়ায় জ্যেষ্ঠ শিক্ষকদের ক্ষোভ
  • ২৬ মার্চ ২০২৬
ইবনে সিনায় চাকরি, আবেদন শেষ ৩১ মার্চ
  • ২৬ মার্চ ২০২৬
যুদ্ধ থামাতে ‘ক্ষমতার আওতায় সবকিছু করতে’ রাষ্ট্রগুলোর প্রতি…
  • ২৬ মার্চ ২০২৬
ভিডিও প্রকাশ করে মার্কিন এফ-১৮ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরান…
  • ২৬ মার্চ ২০২৬
স্ত্রীর দায়ের কোপে হাসপাতালে ভর্তি স্বামী
  • ২৬ মার্চ ২০২৬
দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন, আজ ভরি কত?
  • ২৬ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence