প্রতিষ্ঠার এক দশকে নটর ডেম বিশ্ববিদ্যালয়

২৯ জুলাই ২০২৩, ০২:৫৫ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
উৎসবমুখর পরিবেশে নটর ডেম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

উৎসবমুখর পরিবেশে নটর ডেম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন © টিডিসি ছবি

আজ শনিবার (২৯ জুলাই) নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের দশম প্রতিষ্ঠাবার্ষিকী। ২০১৩ সালের এই দিনে কার্যক্রম শুরুর জন্য সরকারি অনুমতি প্রাপ্ত হয়েছিল বেসরকারি এই বিশ্ববিদ্যালয়টি। এরপর  ২০১৪ সালে বিশ্ববিদ্যালয়টির একাডেমিক কার্যক্রম শুরু করে।

বিশ্ববিদ্যালয়টি ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী এবং নতুন ভবন উদ্বোধন উপলক্ষে আজ উৎসবমুখর পরিবেশে নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ প্রাঙ্গণে দিবসটি উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন আর্চবিশপ বিজয় এন. ডি’ক্রুজ, ওএমআই, সম্মানীত অতিথি হিসেবে ছিলেন পবিত্র ক্রুশ সংঘের দ্বিতীয় সহকারী জেনারেল ব্রাদার প্রদীপ প্লাসিড গমেজ, সিএসসি এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের বিওটি চেয়ারম্যান ড. জর্জ কমল রোজারিও, সিএসসি। 

এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ফাদার প্যাট্রিক ড্যানিয়েল গ্যাফনি, সিএসসি, ট্রেজারার ফাদার এস, আদম পেরেরা, সিএসসি, রেজিস্ট্রার ড. ফাদার লেনার্ড শংকর রোজারিও, সিএসসি, ডিন, বিভিন্ন অনুষদের প্রধানগণ, প্রশাসনিক, অ্যাকাডেমিক ও নন অ্যাকাডেমিক স্টাফ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং শিক্ষার্থীরা।

আয়োজনের শুরুতেই প্রধান অতিথি ফিতা কেটে নতুন ভবন উদ্বোধন করেন। এরপরেই জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীতের মাধ্যমে আয়োজনের উদ্বোধন করেন প্রধান অতিথি এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।  উপচার্যা তার স্বাগত বক্তব্যে সকলকে ধন্যবাদ জানান বিগত সময়ে এ বিশ্ববিদ্যালয়কে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য এবং এরই ফলে আজকে নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ১০ বছর পূর্ণ করতে পেরেছে। 

এসময় অন্যান্য বক্তারাও আশা প্রকাশ করেন যে, নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ বিগত সময়ের মতো ছাত্রছাত্রীদের উচ্চ শিক্ষার মান উন্নয়নে এবং গবেষণায় কাজ করে যাবে যা অন্যদের জন্য অনুকরনীয় হয়ে থাকবে। সর্বশেষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. ফাদার লেনার্ড শংকর রোজারিও, সিএসসি সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে এ আয়োজনের সমাপ্তি ঘোষণা করেন।

প্রসঙ্গত, ২০১৩ সালের ২৯ এপ্রিল নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কার্যক্রম শুরুর জন্য সরকারি অনুমতি প্রাপ্ত হয়ে সাফল্যের সাথে স্থায়ী ক্যাম্পাসে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

নোবিপ্রবিতে আওয়ামীপন্থি শিক্ষক নেতাকে সদস্যসচিব করে জুলাই ড…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই রান-২০২৬ নিয়ে ডাকসুর নানা অব্যবস্থাপনার অভিযোগ, ক্ষো…
  • ০৫ আগস্ট ২০২৬
খেলা চলাকালীন মাঠেই বজ্রাঘাতে ফুটবলারের মৃত্যু
  • ০৫ আগস্ট ২০২৬
ঢাবিতে ৫০ শহীদ পরিবার নিয়ে জুলাই স্মৃতিস্তম্ভ ‘জুলাই নির্ভী…
  • ০৫ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদ…
  • ০৫ আগস্ট ২০২৬
বৃষ্টিতে বদলে গেল সমীকরণ, বাছাইপর্ব খেলতে হবে আয়ারল্যান্ডকে
  • ০৫ আগস্ট ২০২৬