মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দ্বিতীয় সমাবর্তন রোববার

২৯ জুলাই ২০২৩, ০৮:০৭ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দ্বিতীয় সমাবর্তন হবে রোববার

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দ্বিতীয় সমাবর্তন হবে রোববার © সংগৃহীত

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দ্বিতীয় সমাবর্তন রোববার (৩০ জুলাই) অনুষ্ঠিত হবে। বিকেল ৩টায় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) নবরাত্রী হলে অনুষ্ঠেয় এ সমাবর্তনে সভাপতিত্ব করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সমাবর্তনে দুই হাজরেরও বেশি গ্র্যাজুয়েট সনদ গ্রহণ করবেন।

এ উপলক্ষ্যে সকল গ্রাজুয়েটকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম। অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ইউজিসির সাবেক চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমিরেটাস ড. এ কে আজাদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে থাকবেন শিক্ষা প্রতিমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। 

এবারের সমাবর্তনে তিনটি বিভাগে মোট ২০ জন গ্রাজুয়েটকে পদক দেওয়া হবে। এদের মধ্যে পাঁচজন পাচ্ছেন চ্যান্সেলরস গোল্ড মেডেল, তিনজন চেয়ারম্যানস গোল্ড মেডেল, তিনজন ভাইস-চ্যান্সেলরস গোল্ড মেডেল এবং বিভিন্ন বিভাগ থেকে নয়জন পাচ্ছেন ডিনস গোল্ড মেডেল।

মূল অনুষ্ঠান শুরুর আগে দুপুর আড়াইটার মধ্যে নিবন্ধনকৃত গ্র্যাজুয়েটদের নির্ধারিত আসন গ্রহণ করতে বলা হয়েছে। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গিত পরিবেশন করবেন বাউল শিল্পী ভজন ক্ষ্যাপা ও বিজয় ব্যান্ড।

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
নকলে বাধা দেওয়ায় পুলিশ ও কেন্দ্র পরিদর্শকের ওপর হামলা, গ্রে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীনিবাস থেকে হাবিপ্রবি ছাত্রীর মরদেহ উদ্ধার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রত্যন্ত হাওরাঞ্চল থেকে জজ হলেন ঢাবি শিক্ষার্থী শুভ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
১৮শ বিজেএসে ইবি থেকে জজ হলেন ১৯ শিক্ষার্থী 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ভিসির প্রথম কর্মচারী নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬