প্রযুক্তির উৎকর্ষতায় পড়ার অভ্যাস কমায় উদ্বেগ অধ্যাপক সিরাজুল ইসলামের

২৮ জুলাই ২০২৩, ০১:৫৫ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী

অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী © ফাইল ছবি

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ এবং অ্যাসোসিয়েশন অফ টিচার্স অফ লিটারেচার্স ইন ইংলিশ, বাংলাদেশ (এটিএলইবি) যৌথভাবে আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে। ‘টিচিং ইংলিশ লিটারেচার এন্ড ইন্টারডিসিপ্লিনারিটি’ শীর্ষক দুই দিনব্যাপী সেমিনার আজ শুক্রবার (২৮ জুলাই) শুরু হয়েছে। আগামীকাল এটি শেষ হবে। 

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত এ সম্মেলনে ইংল্যান্ড, সিঙ্গাপুর, ভারত এবং বাংলাদেশের ১৭০ জনের বেশি গবেষক অংশ নিচ্ছেন। এর উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী। তিনি তাঁর বক্তব্যে সাহিত্যকে দ্রুত ছড়িয়ে দিতে ভাল অনুবাদের ওপর গুরুত্বদেন।

অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী রবীন্দ্রনাথ ঠাকুরের উদাহরণ টেনে বলেন, গীতাঞ্জলীর অনুবাদের কারণেই কবিগুরু এশিয়ার প্রথম নোবেল বিজয়ী হতে পেরেছিলেন। পাশাপাশি তিনি প্রযুক্তির উৎকর্ষতায় মানুষের পড়ার অভ্যাস কমে যাওয়াতে উদ্বেগ প্রকাশ করেন। নতুন প্রজন্মকে পড়াতে ফিরিয়ে আনার ব্যাপারে তিনি সবার মনোযোগ আকর্ষণ করেন।

অধিবেশনে সভাপতিত্ব করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারপার্সন সৈয়দ মঞ্জুর এলাহী। এছাড়াও এই আন্তর্জাতিক সম্মেলনের আহ্বায়ক অধ্যাপক তাহমিনা আহমেদ, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. ফারজানা আক্তার এবং সম্মেলনের সহ-আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ড. আবু শহীদ আবদুল্লাহ অনুষ্ঠানে বক্তব্য দেন।

এবারের সম্মেলনে ২১টি আলাদা সেশনে প্রায় ২০০টির বেশী গবেষণা প্রবন্ধ ও পোস্টার উপস্থাপন এবং এগুলো নিয়ে আলোচনা করা হবে।

নোবিপ্রবিতে আওয়ামীপন্থি শিক্ষক নেতাকে সদস্যসচিব করে জুলাই ড…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই রান-২০২৬ নিয়ে ডাকসুর নানা অব্যবস্থাপনার অভিযোগ, ক্ষো…
  • ০৫ আগস্ট ২০২৬
খেলা চলাকালীন মাঠেই বজ্রাঘাতে ফুটবলারের মৃত্যু
  • ০৫ আগস্ট ২০২৬
ঢাবিতে ৫০ শহীদ পরিবার নিয়ে জুলাই স্মৃতিস্তম্ভ ‘জুলাই নির্ভী…
  • ০৫ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদ…
  • ০৫ আগস্ট ২০২৬
বৃষ্টিতে বদলে গেল সমীকরণ, বাছাইপর্ব খেলতে হবে আয়ারল্যান্ডকে
  • ০৫ আগস্ট ২০২৬