পদ্মা ব্যাংক ও কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

২৭ জুলাই ২০২৩, ০৫:০১ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠনে কানাডিয়ান ইউনিভার্সি ও পদ্মা ব্যাংকের কর্মকর্তাবৃন্দ

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠনে কানাডিয়ান ইউনিভার্সি ও পদ্মা ব্যাংকের কর্মকর্তাবৃন্দ © টিডিসি ফটো

পদ্মা ব্যাংক এবং কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের মধ্যে একটি শিক্ষা সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল বুধবার (২৬ জুলাই) রাজধানীর প্রগতি সরণীতে অবস্থিত কানাডিয়ান ইউনিভার্সিটি ক্যাম্পাসে এ চুক্তি স্বাক্ষরিত হয়। বৃহস্পিতিবার (২৭ জুলাই) পদ্মা ব্যাংক থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

জানা যায়, সমঝোতা চুক্তি স্বাক্ষর উপলক্ষে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর মূল ক্যাম্পাসে অনুষ্ঠনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পদ্মা ব্যাংকের ইভিপি এবং সিএইচআরও শরিফ মঈনুল হোসেন এবং কানাডিয়ান ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. এইচ এম জহিরুল হক সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন।

বিজ্ঞপ্তি জানানো হয়, এ চুক্তির আওতায় পদ্মা ব্যাংকের কর্মকর্তারা কানাডিয়ান ইউনির্ভাসিটি অব বাংলাদেশের ‘অ্যাম্বাসেডর অব গুডউইল’- হিসেবে স্বীকৃতি পাবেন। এদিকে ব্যাংকটির কর্মকর্তাদের মাধ্যমে কোন শিক্ষার্থী এই বেসরকারি ইউনিভার্সিটিতে ভর্তিতে ৫ শতাংশ ছাড় পাবেন।

এছাড়াও পদ্মা ব্যাংকের কর্মকর্তারা কানাডিয়ান ইউনিভার্সিটি থেকে উচ্চ শিক্ষায় অন্যান্য সুবিধাসহ স্কলারশিপ সুবিধা পাবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এবং পদ্মা ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগ: চুক্তি
রেস্টুরেন্টে সংঘর্ষের ঘটনায় তিতুমীরের ৯ শিক্ষার্থীর বিরুদ্ধ…
  • ১৭ নভেম্বর ২০২৬
দক্ষতাকে কর্মসংস্থানে রূপান্তরের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত…
  • ১৭ নভেম্বর ২০২৬
ডিসেম্বর ঘিরে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে কঠোর নজরদারি, সতর্ক …
  • ১৭ নভেম্বর ২০২৬
১২ ঘণ্টা পর অবরুদ্ধ থেকে মুক্ত হলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভ…
  • ১৭ নভেম্বর ২০২৬
দেশে কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান হবে না: জামায়…
  • ১৬ নভেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয় তিন দিন বন্ধ ঘোষণা
  • ১৬ নভেম্বর ২০২৬