ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে মশক নিধন অভিযান

২৬ জুলাই ২০২৩, ০৭:২৯ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
মশক নিধন অভিযান

মশক নিধন অভিযান © সংগৃহীত

ডেঙ্গু জ্বর নিয়ন্ত্রণ এবং মশার বংশ বৃদ্ধি রোধে রাজধানীর আফতাবনগরে এক মশক নিধন অভিযান পরিচালনা করেছে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়। বুধবার (২৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও এর আশেপাশের মানুষকে সচেতন করতে র‍্যালি এবং মশার উৎপত্তিস্থল ধ্বংসে এই অভিযান পরিচালনা করেন। 

বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ও অর্থনীতি অনুষদের ডিন অধ্যাপক ড. এ কে এনামুল হক এবং বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. এম রুহুল আমিনের নেতৃত্বে এই মশক নিধন অভিযান এবং সচেতনতা কর্মসূচিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম যোগ দেন। এ সময় ওয়ার্ড কাউন্সিলর বলেন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান যদি নিজেদের শিক্ষার্থীদের সচেতনতার পাশাপাশি তাঁদের আশেপাশে পরিচ্ছন্নতার জন্য এ ধরনের উদ্যোগ গ্রহণ করে তাহলে খুব দ্রুতই আমরা ডেঙ্গুকে মোকাবেলা করতে সক্ষম হব।

অভিযানকালে শিক্ষক-শিক্ষার্থীরা স্থানীয়দের উদ্দেশে সাম্প্রতিক সময়ে ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতির কথা তুলে ধরেন। একইসাথে মশার কামড় থেকে দুর্বল জনগোষ্ঠী, বিশেষ করে শিশু এবং বয়স্কদের রক্ষা করার প্রতিটি পরিবারের অন্য সদস্যদের সক্রিয় হবার জন্য আহ্বান জানান। 

বিসিবি নির্বাচনে অংশ নেবেন কিনা, জানালেন তামিম
  • ০৮ এপ্রিল ২০২৬
সাংবাদিকের ওপর হামলার ৭ মাস পর ছাত্রদল নেতা বহিষ্কার
  • ০৮ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে অফিস সময় কমাল যবিপ্রবি
  • ০৮ এপ্রিল ২০২৬
পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু, পরিবারে শোকের মাতম
  • ০৮ এপ্রিল ২০২৬
শেষ মুহূর্তের গোলে আর্সেনালের কষ্টার্জিত জয়
  • ০৮ এপ্রিল ২০২৬
অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৫ শ্যালো মেশিন ধ্বংস
  • ০৮ এপ্রিল ২০২৬
close