ইউআইটিএসের ৩০ শিক্ষার্থী পেলেন রত্নগর্ভা তাহমিনা রহমান বৃত্তি

২৫ জুলাই ২০২৩, ০৫:২৬ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
বৃত্তি পাওয়া শিক্ষার্থীরা

বৃত্তি পাওয়া শিক্ষার্থীরা © টিডিসি ছবি

‘রত্নগর্ভা তাহমিনা রহমান বৃত্তি’ পেলেন ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর ৩০ জন শিক্ষার্থী। বসন্তকালীন সেমিস্টার-২০২৩-এ উত্তীর্ণ সকল বিভাগের ৩০ জন মেধাবী শিক্ষার্থীকে এ বৃত্তি প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে রত্নগর্ভা তাহমিনা রহমান মাল্টিপারপাস হলে বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইউআইটিএস-এর বোর্ড অব ট্রাস্টিজ এবং পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান, একুশে পদকপ্রাপ্ত আলহাজ্ব সুফি মোহাম্মদ মিজানুর রহমানের সহধর্মিণী ও বিওটি’র সম্মানিত সদস্য মিসেস তাহমিনা রহমানের নামে গঠিত ‘রত্নগর্ভা তাহমিনা রহমান বৃত্তি তহবিল’-এর অধীনে ইউআইটিএস-এর প্রতিটি বিভাগের কমপক্ষে একজন ছাত্রীসহ তিনজন করে শিক্ষার্থীকে প্রতি সেমিস্টারে এ বৃত্তি দেয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ। আলোচনায় অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত উপদেষ্টা অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান, সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আশরাফুল ইসলাম ও বিজনেস অনুষদের ডিন ড. ফারুক হোসেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোহাম্মদ কামরুল হাসান সঞ্চালিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

নোবিপ্রবিতে আওয়ামীপন্থি শিক্ষক নেতাকে সদস্যসচিব করে জুলাই ড…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই রান-২০২৬ নিয়ে ডাকসুর নানা অব্যবস্থাপনার অভিযোগ, ক্ষো…
  • ০৫ আগস্ট ২০২৬
খেলা চলাকালীন মাঠেই বজ্রাঘাতে ফুটবলারের মৃত্যু
  • ০৫ আগস্ট ২০২৬
ঢাবিতে ৫০ শহীদ পরিবার নিয়ে জুলাই স্মৃতিস্তম্ভ ‘জুলাই নির্ভী…
  • ০৫ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদ…
  • ০৫ আগস্ট ২০২৬
বৃষ্টিতে বদলে গেল সমীকরণ, বাছাইপর্ব খেলতে হবে আয়ারল্যান্ডকে
  • ০৫ আগস্ট ২০২৬