যোগ্যতা না থাকলে চাকরি দেবে কেন, গ্র্যাজুয়েটদের শিক্ষা উপমন্ত্রী

২৫ জুলাই ২০২৩, ০৫:১৪ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
আইইউবিএটির ৭ম সমাবর্তনে বক্তব্য রাখছেন শিক্ষা উপমন্ত্রী

আইইউবিএটির ৭ম সমাবর্তনে বক্তব্য রাখছেন শিক্ষা উপমন্ত্রী © টিডিসি ছবি

বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়া নতুন গ্র্যাজুয়েটদের ধৈর্যহারা না হয়ে দক্ষতা বৃদ্ধিতে কাজ করার আহবান জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। গ্র্যাজুয়েটদের উদ্দেশ্যে তিনি বলেছেন, যোগ্যতা না থাকলে একটি কোম্পানি আপনাকে চাকরি দেবে কেন? কাজেই আপনাদের এখন প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন হয়েছে। এই শিক্ষা নিয়ে নিজেদেরকে আরো দক্ষ করে তুলতে কাজে বেরিয়ে পড়ুন। শুধুমাত্র এই প্রাতিষ্ঠানিক শিক্ষা দেখে কেউ আপনাদের মূল্যয়ন করবে না। এসময় নতুন গ্র্যাজুয়েটদের ধৈর্য্যহারা না হয়ে দক্ষতা বৃদ্ধিতে কাজ করার আহবান জানান।

আজ মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) ৭ম সমাবর্তনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের প্রতিনিধি হিসেবে শিক্ষা উপমন্ত্রী এই সমাবর্তনের সভাপতিত্ব করেন।

এসময় প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষে এর সঙ্গে নিজের দক্ষতা বৃদ্ধি করতে গ্র্যাজুয়েটদের স্বেচ্ছাসেবী হিসেবে নেমে পড়ার আহবান জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি বলেন, শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়ে বসে থাকলে চলবে না, এর সঙ্গে দক্ষতা যোগ্য করার জন্য চেষ্টা চালাতে হবে৷ 

তিনি আরও বলেন, দেশরত্ন শেখ হাসিনা যে ভবিষ্যৎ বাংলাদেশের স্বপ্ন দেখছেন, সেটি বাস্তবায়নে মূল সম্পদ হচ্ছে শিক্ষার্থীরা। এজন্য নিজেদেরকে সেভাবে গড়ে তোলার আহবাান জানান শিক্ষা উপমন্ত্রী। 

রাজধানীর অদূরে পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার এই সমাবর্তন অনুষ্ঠিত হয়। এতে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জর্জিয়া’র ককেশাস বিশ্ববিদ্যালয় এর প্রেসিডেন্ট এবং ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ ইউনিভার্সিটি প্রেসিডেন্টস এর বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. কাখা শেঙ্গেলিয়া। কোরিয়ান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ডক্টর ইয়ং মিন সিও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সমাবর্তনে স্বাগত বক্তব্য রাখেন আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে বক্তব্য রাখেন  কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস।

সমাবর্তনে প্রায় দুই হাজার ৫০০ স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হয়। কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী ৩  জন স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের আইইউবিএটির  প্রতিষ্ঠাতা মিয়ান স্বর্ণপদক প্রদান করা হয়। সমাবর্তনে কৃষি, ব্যবসায়, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক, সিভিল, কম্পিউটার, মেকানিক্যাল, ইকনোমিক্স, ট্যুরিজম এন্ড হসপিটালিটি এবং নার্সিং বিষয়ে ডিগ্রি প্রদান করা হয়।

নোবিপ্রবিতে আওয়ামীপন্থি শিক্ষক নেতাকে সদস্যসচিব করে জুলাই ড…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই রান-২০২৬ নিয়ে ডাকসুর নানা অব্যবস্থাপনার অভিযোগ, ক্ষো…
  • ০৫ আগস্ট ২০২৬
খেলা চলাকালীন মাঠেই বজ্রাঘাতে ফুটবলারের মৃত্যু
  • ০৫ আগস্ট ২০২৬
ঢাবিতে ৫০ শহীদ পরিবার নিয়ে জুলাই স্মৃতিস্তম্ভ ‘জুলাই নির্ভী…
  • ০৫ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদ…
  • ০৫ আগস্ট ২০২৬
বৃষ্টিতে বদলে গেল সমীকরণ, বাছাইপর্ব খেলতে হবে আয়ারল্যান্ডকে
  • ০৫ আগস্ট ২০২৬