গ্রিন ইউনিভার্সিটির উপ-উপাচার্য হলেন অধ্যাপক খাজা ইফতেখার

২৫ জুলাই ২০২৩, ০১:৪০ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
 অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ

অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ © ফাইল ফটো

গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ। 

মঙ্গলবার (২৫ জুলাই) ইউআইইউ এর কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের এই অধ্যাপককে পদটিতে নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

আদেশে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০-এর ৩২ (১) ধারা অনুযায়ী উপ-উপাচার্য পদে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদকে যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য নিয়োগ দেয়া হলো।

প্রসঙ্গত, অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিদ্যালয়ের (বুয়েট) ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং থেকে বিএসসি ও এমএসসি সম্পন্ন করেন। পরে তিনি ২০০৫ সালে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক র…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
বোয়িং থেকে ১১ উড়োজাহাজ কেনার চুক্তি করল বাংলাদেশ
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্র নিখোঁজ
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
নদী ভরাট করে দখল করায় প্রাণ-আরএফএলের দুই কর্মকর্তাসহ ৪ জনের…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
নকলে বাধা দেওয়ায় কেন্দ্র পরিদর্শক-পুলিশের ওপর হামলা, গ্রেপ্…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
নন-ক্যাডাররা স্বেচ্ছায় পদোন্নতি বর্জনে অসদাচরণের শাস্তি
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬