রামপুরায় ট্রাকের ধাক্কায় কলেজছাত্র নিহত

২৩ জুলাই ২০২৩, ০১:৩২ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
মোটরসাইকেল দূর্ঘটনা

মোটরসাইকেল দূর্ঘটনা © প্রতীকী ছবি

রাজধানীর রামপুরায় ট্রাকের ধাক্কায় এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম পুলক গোমেজ। রোববার ভোর রাতের দিকে এই দুর্ঘটনা ঘটে। পরিবার সূত্রে জানা যায়, পুলক মার্টিন লুথার কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলকের বোন জামাই রনি জানান, পুলক ও তার বন্ধু হাসান রাতে বিরিয়ানি খেতে পুরান ঢাকার নাজিরা বাজারে যায়। সেখান থেকে মোটরসাইকেলে নর্দার বাসায় ফেরার পথে রামপুরা বেটার লাইফ হাসপাতাল এলাকায় দ্রুতগতির একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে হাসান ও পুলক দুজনেই ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়।

আরো পড়ুন: ছাত্র অধিকার পরিষদের অসন্তোষ প্রকাশ্যে, সংগঠন ছাড়ছেন ঢাবির নেতারা

পরে তাদের একটি স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আর আহত হাসান হাসপাতালে চিকিৎসাধীন।

তিনি জানান, বর্তমানে নর্দা এলাকায় পরিবারের সঙ্গে থাকতো পুলক। তাদের গ্রামের বাড়ি গাজীপুরের কালিগঞ্জে। তার বাবার নাম বিপিন গোমেজ। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। পুলিশ আসলে আইনি প্রক্রিয়া শেষ করা হবে।

 

টেকসই উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি দক্ষ ও কর্মক্ষম মানবসম্…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
শেষ মুহূর্তের গোলে ফাইনালে আর্জেন্টিনা
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
মধ্যপ্রাচ্যের সাগরে হামলার শিকার বাংলাদেশি মেরিন ইঞ্জিনিয়ার…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক র…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
বোয়িং থেকে ১১ উড়োজাহাজ কেনার চুক্তি করল বাংলাদেশ
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্র নিখোঁজ
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬