ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের রোবোটিক্স ক্লাবের সাফল্য

১৮ জুলাই ২০২৩, ০৫:১৪ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM

© টিডিসি ছবি

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের রোবোটিক্স ক্লাব মর্যাদাপূর্ণ ‘ডুয়েট টেকফেস্ট ২৩’-এর “আইডিয়া এবং প্রজেক্ট শোকেসিং” বিভাগে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে। গত ১৪ জুলাই প্রতিযোগিতাটি ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ক্যাম্পাস গাজীপুরে অনুষ্ঠিত হয়।

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের রোবোটিক্স ক্লাবের অত্যন্ত দক্ষ ও উদ্ভাবনী দলটির সদস্য ছিলেন মো. সালাউদ্দিন সাকিব, আরিশা আশরাফ ঐশী এবং মাহির শাহরিয়ার। মো. সালাউদ্দিন সাকিবের উদ্ভাবিত 'প্রজেক্ট ও-জোন' নামের প্রকল্পটি যানবাহন ও কারখানার নির্গত বিষাক্ত ধোঁয়া থেকে দূষক পদার্থের নিঃসরণ কমিয়ে বায়ুমণ্ডলের ওজোন স্তরকে রক্ষা করার জন্য একটি সময়োপযোগী যন্ত্র।

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের মডারেটর, অধ্যাপক ডক্টর আহমেদ ওয়াসিফ রেজা দলের সকল মেধাবী সদস্যদের অভিনন্দন জানান এবং দলের অসাধারণ সাফল্যের জন্য উচ্ছ্বাস প্রকাশ করেন।

তিনি বলেন, ডুয়েট এর এই প্রতিযোগিতায় সাফল্য শুধুমাত্র রোবোটিক্সে আমাদের ক্লাবের দক্ষতা তুলে ধরে না বরং প্রযুক্তিগত উদ্ভাবনের জন্য একটি অনুকূল পরিবেশ এবং তরুণ প্রতিভা লালন করার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রতিশ্রুতিও তুলে ধরে।             

প্রাথমিকে শিক্ষক নিয়োগে ‘প্রহসনের নজির’ স্থাপন করেছে সরকার:…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
আব্বু-আম্মুকে জড়িয়ে ধরে বলেছি—‘আমি জজ হয়েছি’
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. আলী আকবর পলান
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা স্টক এক্সচেঞ্জে জনবল নিয়োগ, আবেদন ৬ অক্টোবর পর্যন্ত
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
সন্ধ্যার মধ্যে ৮ জেলায় বজ্রবৃষ্টির আভাস
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
আফগানিস্তানকে হারিয়ে চমকে দিল নেপাল
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬