মাদকবিরোধী অভিযানকে স্বাগত জানিয়ে উত্তরা ইউনিভার্সিটির র‌্যালি

২৬ জুন ২০১৮, ০৫:৩৯ PM
উত্তরা ইউনিভার্সিটির র‌্যালিতে  অংশ নেয়া শিক্ষক এবং ছাত্র-ছাত্রীবৃন্দ।

উত্তরা ইউনিভার্সিটির র‌্যালিতে অংশ নেয়া শিক্ষক এবং ছাত্র-ছাত্রীবৃন্দ।

সম্প্রতি দেশে মাদকবিরোধী যে অভিযান চলছে, সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে এবং মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালনে উত্তরা ইউনিভার্সিটি এক র‌্যালির আয়োজন করেছে।

র‌্যালির স্লোগান ছিল ‘চলুন মাদক দ্রব্যের অপব্যবহারের বিরুদ্ধে সাবাই মিলে ঐক্যবদ্ধ হই এবং মাদক মুক্ত জাতি গঠনে এগিয়ে যাই।’ র‌্যালিতে ছাত্র-ছাত্রীদের হাতে মাদকের বিরুদ্ধে বিভিন্ন রকমের স্লোগানসহ প্লেকার্ড, ফেস্টুন এবং ব্যানার ছিল।

মঙ্গলবার র‌্যালিটি রাজধানীর উত্তরা ইউনিভার্সিটির অস্থায়ী ক্যাম্পাস সংলগ্ন হাউজ বিল্ডিং থেকে জসিম উদ্দিন হয়ে পূনরায় হাউজ বিল্ডিং এসে সমাপ্ত হয়।

র‌্যালিতে অংশগ্রহণ করেন উত্তরা ইউনিভার্সিটির সকল প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক এবং ছাত্র-ছাত্রীবৃন্দ।

ট্যাগ: রাজনীতি
দুই বিষয়ের কারণে যশোর বোর্ডে এসএসসির ফলে ধস
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসিতে রেকর্ড ১৯ বছরের মধ্যে সর্বনিম্নে পাসের হার
  • ১০ আগস্ট ২০২৬
একাদশে ভর্তি শেষ করতে হবে ১৫ সেপ্টেম্বরের মধ্যে 
  • ১০ আগস্ট ২০২৬
শুধু পুনঃনিরীক্ষণ নয়, এবার পুনর্মূল্যায়নের সুযোগ পাবেন ফলা…
  • ১০ আগস্ট ২০২৬
তিন বিষয়ের কারণে ফলাফলে ধস ময়মনসিংহ শিক্ষা বোর্ডে
  • ১০ আগস্ট ২০২৬
কারিগরিতে কমেছে জিপিএ ৫ ও পাসের হার
  • ১০ আগস্ট ২০২৬