দৃশ্যম ৩-তে কত কোটি টাকা পারিশ্রমিক পেলেন অজয়, বাকিরা কে কত

০৫ অক্টোবর ২০২৬, ১০:০০ PM
দৃশ্যম ৩ হিন্দি ভার্সনে পর্দা ভাগ করে নিয়েছেন অজয় দেবগন

দৃশ্যম ৩ হিন্দি ভার্সনে পর্দা ভাগ করে নিয়েছেন অজয় দেবগন © সংগৃহীত

মুক্তির পর থেকেই আলোচনায় মালায়লাম ফ্রাঞ্চাইজি সিনেমা দৃশ্যম ৩- এর হিন্দি ভার্সণ। দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা এ সিনেমা দর্শকদের হতাশ করেনি। যে কারণে দর্শকরা ইতোমধ্যেই পয়সা উসুল খেতাব দিতে শুরু করেছেন। তবে এসবকে ছাপিয়ে এখন আলোচনায় সিনেমা চরিত্ররা পারিশ্রমিক বাবদ কে কত পেল?

জানা গেছে, এই ছবিতে অজয় দেবগন থেকে তব্বূ, শ্রিয়া সরন ও ঈশিতা দত্ত—প্রধান অভিনয়শিল্পীদের প্রত্যেকের পারিশ্রমিকের অঙ্কও বেশ বড়। ‘দৃশ্যম ৩’-এর জন্য অজয় দেবগন ১৮ থেকে ২২ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন বলে জানা যাচ্ছে। তবে ২০২২ সালে মুক্তি পাওয়া ‘দৃশ্যম ২’-এর জন্য তিনি প্রায় ৩০ কোটি টাকা নিয়েছিলেন বলে খবর ছিল। সে হিসাবে আগের ছবির তুলনায় এবারের পারিশ্রমিক কমেছে অজয়ের।

ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন তব্বূ। জানা গেছে, তার পারিশ্রমিক প্রায় আড়াই থেকে সাড়ে তিন কোটি টাকা। নন্দিনী সালগাঁওকরের চরিত্রে আবারও দেখা যাচ্ছে শ্রিয়া সরনকে। এ ছবির জন্য তিনি নিয়েছেন প্রায় এক কোটি টাকা।

বিজয় ও নন্দিনীর বড় মেয়ে অঞ্জুর চরিত্রে অভিনয় করছেন ঈশিতা দত্ত। তার পারিশ্রমিক ৫০ থেকে ৮০ লাখ টাকার মধ্যে বলে জানা যাচ্ছে। অন্যদিকে, মহেশ দেশমুখের চরিত্রে থাকা রজত কপূর পাচ্ছেন ৪০ থেকে ৭০ লাখ টাকা।

ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন জয়দীপ অহলাওয়াতও। তবে তাঁর পারিশ্রমিকের অঙ্ক এখনো প্রকাশ্যে আসেনি। একই সঙ্গে নির্মাতাদের পক্ষ থেকেও আলোচিত পারিশ্রমিকের কোনো অঙ্ক আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। অভিষেক পাঠকের পরিচালনায় ‘দৃশ্যম ৩’ জনপ্রিয় এই সিরিজের তৃতীয় ও শেষ পর্ব। আগের দুটি ছবির মতো এবার কাহিনি কোনো মলয়ালম ছবির অনুসরণে তৈরি হচ্ছে না। বরং ছবিতে থাকছে সম্পূর্ণ মৌলিক গল্প।

অজয় দেবগন, তব্বূ, শ্রিয়া সরন, রজত কপূর, ঈশিতা দত্ত ও জয়দীপ অহলাওয়াত ছাড়াও ছবিতে অভিনয় করছেন প্রকাশ রাজ ও মৃণাল যাদব।

ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
ফুল দিয়ে শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীত…
  • ০৫ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে এরিয়া সেলস ম্যানেজার, আবেদন ১৭ অক্টোব…
  • ০৫ অক্টোবর ২০২৬
১৫ লাখ টাকার মসজিদ সংস্কারের টেন্ডার আটকে আছে চবি ছাত্রদল স…
  • ০৫ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ব…
  • ০৫ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জের সেই বুশরাসহ বিসিএসের গেজেটভুক্ত হলেন আরও ৪০ প্র…
  • ০৫ অক্টোবর ২০২৬