নর্থ সাউথ ইউনিভার্সিটি বিওটির নতুন চেয়ারম্যান জাভেদ মুনির

০৪ জুলাই ২০২৩, ০৮:৫৯ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২৪ AM

© ফাইল ছবি

নর্থ সাউথ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জাভেদ মুনির আহমেদ। গত শনিবার বিশ্ববিদ্যালয়ের বোর্ড চেয়ারম্যানের দায়িত্বে এসেছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

‘দুর্নীতি, রাষ্ট্রবিরোধী কার্যকলাপ ও জঙ্গিবাদে পৃষ্ঠপোষকতার’ অভিযোগে ২০২২ সালের ১৬ আগস্ট ট্রাস্টি বোর্ড ভেঙে দিয়ে বিশ্ববিদ্যালয়টির ১২ সদস্যের নতুন বোর্ড পুনর্গঠন করে দেয় সরকার। সরকারের পুনর্গঠন করে দেওয়া সেই নতুন ট্রাস্টি বোর্ডে ছিলেন জাভেদ মুনির আহমেদ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাভেদ মুনির নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা মুসলেহ উদ্দীন আহমেদের ছেলে। জাভেদ মুনির ১৯৯২ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

জাভেদ মুনির যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সফটওয়্যার ডেভেলপমেন্ট সার্ভিসের আউটসোর্সিং কোম্পানি অ্যাপ্রোসফট কনসাল্টিং অ্যান্ড ট্রেনিং করপোরেশন লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি)। তথ্যপ্রযুক্তিশিল্পে তাঁর ৩৫ বছরের বেশি সময় কাজ করার অভিজ্ঞতা আছে।

যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটি থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি আছে জাভেদ মুনিরের। স্নাতক শেষে ১৯৯০ সালে যুক্তরাষ্ট্রেই প্রকৌশলী হিসেবে কর্মজীবন শুরু করেন।

জাভেদ মুনির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা জানিয়ে উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম বলেন, তার নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ে আরও সাফল্য আসবে।

রেস্টুরেন্টে সংঘর্ষের ঘটনায় তিতুমীরের ৯ শিক্ষার্থীর বিরুদ্ধ…
  • ১৭ নভেম্বর ২০২৬
দক্ষতাকে কর্মসংস্থানে রূপান্তরের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত…
  • ১৭ নভেম্বর ২০২৬
ডিসেম্বর ঘিরে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে কঠোর নজরদারি, সতর্ক …
  • ১৭ নভেম্বর ২০২৬
১২ ঘণ্টা পর অবরুদ্ধ থেকে মুক্ত হলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভ…
  • ১৭ নভেম্বর ২০২৬
দেশে কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান হবে না: জামায়…
  • ১৬ নভেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয় তিন দিন বন্ধ ঘোষণা
  • ১৬ নভেম্বর ২০২৬