বৈধতা পাচ্ছে দারুল ইহসানের সনদ!

২৪ জুন ২০১৮, ০৯:১১ PM
দারুল ইহসান বিশ্ববিদ্যালয়

দারুল ইহসান বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের সনদ বৈধতা পাচ্ছে। এ জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) মতামত চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

আজ রবিবার বিকালে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব জাবেদ আহমেদের সভাপতিত্বে দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের সনদের গ্রহণযোগ্যতা সংক্রান্ত বৈঠক হয়। এতে উচ্চ আদালতের রায়ের আলোকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) সুপারিশের পরিপ্রেক্ষিতে ওই বিশ্ববিদ্যালয়ের সনদের গ্রহণযোগ্যতা নিরূপণে ইউজিসির মতামত চাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

জাবেদ আহমেদ বলেন, ইউজিসির মতামতের পর রায়ের আলোকে ব্যবস্থা নেয়া হবে।

২০০৬ থেকে ২০১৩ সাল পর্যন্ত ১৩টি রিট আবেদনের প্রেক্ষিতে ২০১৬ সালের ১৩ এপ্রিল হাইকোর্ট দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের সব ক্যাম্পাস বন্ধ ঘোষণা এবং এই নামে কোনো বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমতি না দেওয়ার জন্য সরকারকে নির্দেশ দেন। রায়ে আরো বলা হয়, আইনের দৃষ্টিতে দারুল ইহসান কোনো বিশ্ববিদ্যালয় নয়। তবে সনদ অবৈধ ঘোষণা করেননি আদালত।

গোপালগঞ্জের সেই বুশরাসহ নিয়োগ পেলেন বাদ পড়া আরও ৪০ জন
  • ০৫ অক্টোবর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি পপুলার ফার্মাসিউটিক্যালসে, সরাসরি মৌখি…
  • ০৫ অক্টোবর ২০২৬
দৃশ্যম ৩-তে কত কোটি টাকা পারিশ্রমিক পেলেন অজয়, বাকিরা কে কত
  • ০৫ অক্টোবর ২০২৬
‘তুই তো বিশ্ববিদ্যালয়ের না’ বলে জুনিয়রের বাম কানে ৮-১০টি থা…
  • ০৫ অক্টোবর ২০২৬
চতুর্থবার বহিষ্কারের পর রাবি ছাত্রদলকে ‘হিজড়া ইউনিট’ আখ্যা …
  • ০৫ অক্টোবর ২০২৬
ল্যাবএইড হাসপাতালে বিভিন্ন বিভাগে চিকিৎসক নিয়োগে বিজ্ঞপ্তি,…
  • ০৫ অক্টোবর ২০২৬