মানারাত ইউনিভার্সিটি ট্রাস্টের সদস্য ড. সাদেকা হালিমের ভাইয়ের ইন্তেকাল

২৬ জুন ২০২৩, ০২:০৩ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:০৫ PM
ইনামুল আজিজ চৌধুরী

ইনামুল আজিজ চৌধুরী © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. ফজলুল হালিম চৌধুরীর একমাত্র ছেলে এবং মানারত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজবিজ্ঞান বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. সাদেকা হালিমের ভাই ইনামুল আজিজ চৌধুরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ।

২২ জুন বৃহস্পতিবার রাতে ঢাকার বিআরবি হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন। পেশায় তিনি একজন ব্যাংকার ছিলেন। মৃত্যুকালে তিনি মা, তিন বোন এবং দুই মেয়ে-সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন । 

২৭ জুন মঙ্গলবার বাদ জোহর মরহুমকে বনানী কবরস্থানে দাফন করা হবে। মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিবারের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. নজরুল ইসলাম মরহুমের পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন এবং পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ তায়ালার কাছে তার মাগফিরাত কামনা করেছেন।

পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক বৈষম্য ও হয়রানির প্রতিবাদ ইবি ছা…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে নিষিদ্ধ সংগঠনের সম্পৃক্ততা প্রমাণিত হলে ব্যবস্থা ন…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
অন্তত শিক্ষার্থীদের সঙ্গে বিএনপির এমন বেঈমানী চিন্তাতীত: আব…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ভেরিফিকেশনে কেন বাদ, প্রার্থীকে কারণ জানানোর দাবি ছাত্রশিবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাকসু প্রার্থিতা প্রত্যাহারের বিনিময়ে বন্ধুসহ ট্যুরের অফার …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষক সমিতির একাত্মতায় কর্মবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬