স্টেট ইউনিভার্সিটিতে ‘হেলথ ক্যাম্প সামার’

২৪ জুন ২০২৩, ০৮:৫১ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:১৮ PM

© টিডিসি ফটো

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এসইউবি) জনস্বাস্থ্য বিভাগ “হেলথ ক্যাম্প সামার ২০২৩” আয়োজন করেছে। কমিউনিটির স্বাস্থ্য চাহিদা যাচায়ের অংশ হিসেবে এই হেলথ্ ক্যাম্পের আয়োজন করা হয়।

গত ১৬ জুন বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে রিকশাচালক, পরিচ্ছন্নতাকর্মী, দিনমজুর, নিরাপত্তা রক্ষী এবং ভ্রাম্যমাণ বিক্রেতাদের নিয়ে এই আয়োজন করা হয়। ল্যাবএইড, স্টেট কলেজ অব হেলথ্ সায়েন্সেস ও বাংলাদেশ চক্ষু হাসপাতাল অর্ধদিবসব্যাপী এ অনুষ্ঠানের সহযোগিতায় ছিল।

আরো পড়ুনঃ শিক্ষকদের বিদেশে উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি করবে ইউজিসি

হেলথ্ ক্যাম্পে দৃষ্টি এবং দাঁতের স্বাস্থ্য পরীক্ষা, ডায়াবেটিস এবং রক্তচাপ স্ক্রিনিংয়ের পাশাপাশি অন্যান্য রুটিন শারীরিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়। 

দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি) মাস্টার্স অব পাবলিক হেলথ্ (এমপিএইচ) ডিগ্রি প্রদান করে। ১ হাজার ৭৬ জন শিক্ষার্থীকে এই পর্যন্ত এখান থেকে এমপিএইচ ডিগ্রি প্রদান করা হয়েছে।

নোবিপ্রবিতে আওয়ামীপন্থি শিক্ষক নেতাকে সদস্যসচিব করে জুলাই ড…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই রান-২০২৬ নিয়ে ডাকসুর নানা অব্যবস্থাপনার অভিযোগ, ক্ষো…
  • ০৫ আগস্ট ২০২৬
খেলা চলাকালীন মাঠেই বজ্রাঘাতে ফুটবলারের মৃত্যু
  • ০৫ আগস্ট ২০২৬
ঢাবিতে ৫০ শহীদ পরিবার নিয়ে জুলাই স্মৃতিস্তম্ভ ‘জুলাই নির্ভী…
  • ০৫ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদ…
  • ০৫ আগস্ট ২০২৬
বৃষ্টিতে বদলে গেল সমীকরণ, বাছাইপর্ব খেলতে হবে আয়ারল্যান্ডকে
  • ০৫ আগস্ট ২০২৬