ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে টেক্সটাইল কার্নিভাল

১৯ জুন ২০২৩, ০৯:৩০ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:৫৩ PM

© ফাইল ছবি

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) টেক্সটাইল ইন্জিনিয়ারিং বিভাগে ‘আইএসইউ টেক্স কার্নিভাল -২০২৩’ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় টেক্সটাইল ক্লাবের আয়োজনে এই কার্নিভালে ২০টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পোস্টার উপস্থাপনা ও কুইজ প্রতিযোগিতা অংশ নেয়।

রবিবার (১৮ জুন) বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসে এই কার্নিভাল অনুষ্ঠিত হয়। আইএসইউ উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান এর সভাপতিত্বে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর এম এ কাশেম। 

আরো পড়ুনঃ ১ম বর্ষের বিষয় পরিবর্তনের তালিকা প্রকাশ আগামীকাল

এসময় আরো উপস্থিত ছিলেন আইএসইউ ট্রেজারার (ভারপ্রাপ্ত) এইচ. টি. এম. কাদের নেওয়াজ, রেজিস্ট্রার মো: লুৎফর রহমান, টেক্সটাইল বিভাগের চেয়ারপার্সন ইঞ্জিনিয়ার আব্দুল বাসেদ মিয়া, ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আলী। 

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শাহ্ আলিমুজ্জামান, কলেজ অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর সাবেক অধ্যক্ষ প্রফেসর মো: আব্দুল খালেক, বাংলাদেশ জুট রিসার্চ ইনস্টিটিউটের চিফ সাইন্টিফিক অফিসার ইঞ্জিনিয়ার ড. এইচ এম জাকির হোসাইন অনুষ্ঠানটির প্রথম সেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন মার্ক্স এন্ড স্পেন্সার ম্যানেজার তানভীর নূর।

আইএসইউ উপাচার্য বলেন, শিল্প বিপ্লবের যুগ থেকে বর্তমান পর্যন্ত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের গৌরর উজ্জ্বল ইতিহাস রয়েছে। কিন্তু আমাদের দেশের মানুষের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং নিয়ে ধারণা এবং আগ্রহ কম। মানুষের মাঝে এই ধারণা ছড়িয়ে দিতে আইএসইউ এর টেক্সটাইল কার্নিভাল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জন্ম থেকে মৃত্যু পর্যন্ত টেক্সটাইলের গুরুত্ব তুলে ধরেন অনুষ্ঠানে আগত বক্তারা। তারা বলেন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের প্রচার ও প্রসার নিয়ে কাজ করতে হবে। এই ধরনের আয়োজন যেমন বিশ্ববিদ্যালয়কে সমৃদ্ধ করবে, তেমনি টেক্সটাইল কার্নিভালের মাধ্যমে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে ইন্টারন্যাশনাল স্ট্যার্ন্ডাড ইউনিভার্সিটির একটি সেতুবন্ধন তৈরি করবে।

কুইজ প্রতিযোগিতায় বিজয়ীরা হলেন, লিখন উজ্জামান, রাজেশ মজুমদার, আবু জাহিদ; পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতায় বিজয়ীরা হলেন, পারভেজ মৃদুল, আব্দুল মান্নান এবং হালিমাতুস সাদিয়া। স্ট্যান্ডার্ড ইন্সুরেন্স লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এই আয়োজনে গিফট পার্টনার হিসেবে ছিল বিশ্বখ্যাত ওয়াটার পিউরিফায়ার টরেভিনো। ২০১৯ সাল থেকে মানসম্মত পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে আইএসইউ টেক্সটাইল ক্লাব প্রতিবছর বিভিন্ন আয়োজন করে।

ছোট ভাইয়ের দাফনের আগেই চলে গেলেন বড় ভাই, দুই হাফেজের মৃত্যু…
  • ১৭ নভেম্বর ২০২৬
রেস্টুরেন্টে সংঘর্ষের ঘটনায় তিতুমীরের ৯ শিক্ষার্থীর বিরুদ্ধ…
  • ১৭ নভেম্বর ২০২৬
দক্ষতাকে কর্মসংস্থানে রূপান্তরের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত…
  • ১৭ নভেম্বর ২০২৬
ডিসেম্বর ঘিরে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে কঠোর নজরদারি, সতর্ক …
  • ১৭ নভেম্বর ২০২৬
১২ ঘণ্টা পর অবরুদ্ধ থেকে মুক্ত হলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভ…
  • ১৭ নভেম্বর ২০২৬
দেশে কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান হবে না: জামায়…
  • ১৬ নভেম্বর ২০২৬