মানারাত ইউনিভার্সিটিতে রেজিস্ট্রার হিসেবে যোগ দিলেন ড. মোয়াজ্জম

১৯ জুন ২০২৩, ০৭:৫০ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:৫৩ PM
ড. মো. মোয়াজ্জেম হোসেন

ড. মো. মোয়াজ্জেম হোসেন © টিডিসি ফটো

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে রেজিস্ট্রার হিসেবে যোগ দিয়েছেন ড. মো. মোয়াজ্জম হোসেন। সম্প্রতি ইউনিভার্সিটি কর্তৃপক্ষের নিয়োগের পরিপ্রেক্ষিতে গত শনিবার (১৭ জুন) তিনি এ পদে যোগদান করেন। পরে শিক্ষাপ্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
 
ড. মো. মোয়াজ্জম হোসেন সৈয়দপুরের বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বিএইউএসটি), হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ও ফেনী ইউনিভার্সিটিতে রেজিস্ট্রার হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সহকারী রেজিস্ট্রার এবং পানি উন্নয়ন বোর্ড ও শ্রম পরিদফতরের সহকারী পরিচালক পদমর্যাদায় ২৮ বছর কর্মরত ছিলেন তিনি।
 
 
ড. মো. মোয়াজ্জেম হোসেন বাংলাদেশের উচ্চ শিক্ষা ও জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে ২০১৪ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করেন।
 
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-এর রেজিস্ট্রার হিসেবে যোগদান উপলক্ষে গত ১৭ জুন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও ১৮ জুন অনুষ্ঠিত এক অভ্যর্থনা সভায় কর্মকর্তা-কর্মচারীরা তাকে স্বাগত জানান। এ সময় তিনি এ বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সবাইকে নিয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’ আঘাত হানবে কবে, জানাল আব…
  • ১৭ নভেম্বর ২০২৬
ছোট ভাইয়ের দাফনের আগেই চলে গেলেন বড় ভাই, দুই হাফেজের মৃত্যু…
  • ১৭ নভেম্বর ২০২৬
রেস্টুরেন্টে সংঘর্ষের ঘটনায় তিতুমীরের ৯ শিক্ষার্থীর বিরুদ্ধ…
  • ১৭ নভেম্বর ২০২৬
দক্ষতাকে কর্মসংস্থানে রূপান্তরের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত…
  • ১৭ নভেম্বর ২০২৬
ডিসেম্বর ঘিরে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে কঠোর নজরদারি, সতর্ক …
  • ১৭ নভেম্বর ২০২৬
১২ ঘণ্টা পর অবরুদ্ধ থেকে মুক্ত হলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভ…
  • ১৭ নভেম্বর ২০২৬