নিখোঁজ বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ মিলল গাজীপুরে বনে

১৭ জুন ২০২৩, ০৬:০৭ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ০১:০৩ PM

© সংগৃহীত

নিখোঁজের চারদিন পর গাজীপুরের কালিয়াকৈরে বন থেকে বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ছাত্রের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকালে উপজেলার রতনপুর ধোপাচালা এলাকার বনের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয় বলে কালিয়াকৈর থানার ওসি আকবর আলী খান জানান। 

নিহত রিয়াদ হোসেন (২২) দিনাজপুরের ফুলপুর থানাধীন বাসুদেবপুর খয়েরবাড়ি গ্রামের মাহবুবুর রহমানের ছেলে। তিনি রাজধানীর মিরপুর প্রাইম ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। 

পুলিশ ও এলাকাবাসী জানায়, ওই বনের ভেতর ফাঁকা জায়গায় একটি লাশ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। এ সময় ওই শিক্ষার্থীর পকেটে একটি পরিচয়পত্র পাওয়া যায়। সেখান থেকে তার নাম-ঠিকানা সংগ্রহ করে পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পারে তিনি চারদিন আগে নিখোঁজ হয়েছিলেন। 

আরও পড়ুন: ফুটবল খেলা নিয়ে বিরোধে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা

নিহতের পরিবারের বরাত দিয়ে ওসি আকবর আলী খান বলেন, রিয়াদ হোসেন গাজীপুরের শিমুলতলী এলাকায় একটি মেসে ভাড়া থাকতেন। সেখান থেকেই তিনি বিশ্ববিদ্যালয়ে ক্লাস করতেন। চারদিন আগে মেস থেকে বেরিয়ে তিনি নিখোঁজ হন। 

তিনি আরও জানান, নিখোঁজের ঘটনায় ওই ছাত্রের পরিবারের সদস্যরা গাজীপুর মহানগরের সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন। 

ওসি আকবর আলী জানান, লাশে পচন ধরায় শরীরে কোনো আঘাতের চিহ্ন বোঝা যাচ্ছে না। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যু সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় নিহতের চাচা মাহফুজুর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

নোবিপ্রবিতে আওয়ামীপন্থি শিক্ষক নেতাকে সদস্যসচিব করে জুলাই ড…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই রান-২০২৬ নিয়ে ডাকসুর নানা অব্যবস্থাপনার অভিযোগ, ক্ষো…
  • ০৫ আগস্ট ২০২৬
খেলা চলাকালীন মাঠেই বজ্রাঘাতে ফুটবলারের মৃত্যু
  • ০৫ আগস্ট ২০২৬
ঢাবিতে ৫০ শহীদ পরিবার নিয়ে জুলাই স্মৃতিস্তম্ভ ‘জুলাই নির্ভী…
  • ০৫ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদ…
  • ০৫ আগস্ট ২০২৬
বৃষ্টিতে বদলে গেল সমীকরণ, বাছাইপর্ব খেলতে হবে আয়ারল্যান্ডকে
  • ০৫ আগস্ট ২০২৬