উত্তরা ইউনিভার্সিটির ২০ শিক্ষককে রিসার্চ এন্ড পাবলিকেশন অ্যাওয়ার্ড প্রদান

১৬ জুন ২০২৩, ০৭:০৭ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ০১:০৩ PM

© টিডিসি ছবি

গবেষণায় ও প্রকাশনায় বিশেষ অবদানের জন্য উত্তরা ইউনিভার্সিটির শীর্ষ ২০ শিক্ষককে রিসার্চ এন্ড পাবলিকেশন অ্যাওয়ার্ড-২০২২ দেওয়া হয়েছে।

আজ শুক্রবার (১৬ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অডিটোরিয়ামে উত্তরা ইউনিভার্সিটির সেন্টার ফর রিসার্চ এন্ড ট্রেনিং (সিআরটি) আয়োজিত রিসার্চ এন্ড পাবলিকেশন অ্যাওয়ার্ড-২০২২ অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের শীর্ষ ২০ জন শিক্ষককে ওয়েব অব সায়েন্স, স্কোপাস ইনডেক্স জার্নাল, ইউ ইউ জার্নালসহ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের জার্নালে তাদের গবেষণাপত্র প্রকাশিত হওয়ায় সম্মানসরূপ রিসার্চ এন্ড পাবলিকেশন অ্যাওয়ার্ড-২০২২ প্রদান করা হয়। 

রিসার্চ এন্ড পাবলিকেশন অ্যাওয়ার্ড ২০২২-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর সদস্য অধ্যাপক ড. মো. আবু তাহের। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উত্তরা ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের সম্মানিত সদস্য এবং গবেষণা ও প্রকাশনা কমিটির উপদেষ্টা আবিদ আজিজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ইয়াসমীন আরা লেখা।

রিসার্চ এন্ড পাবলিকেশন অ্যাওয়ার্ড ২০২২-এ কি নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা ইউনিভার্সিটির স্কুল অব সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উত্তরা ইউনিভার্সিটির রেজিস্ট্রার, সকল ডিন, চেয়ারম্যান, অধ্যাপক, সহযোগী অধ্যাপকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

ডোবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য হলেন জাতীয় বিশ্ব…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
স্বামী পুলিশ, উপজেলায় প্রথম হয়েও প্রাথমিকের ভেরিফিকেশনে বাদ…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
সেন্ট্রাল ইউনির্ভাসিটির উপাচার্যকে জাবির নতুন ভিসি করল সরকার
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
সরিয়ে দেওয়া হলো জাবি ভিসি অধ্যাপক কামরুল আহসানকে
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬