গ্রিন ইউনিভার্সিটিতে অ্যাটর্নি জেনারেল

আগে ওকালতি, পরে রাজনীতি

১৬ জুন ২০২৩, ০৬:৫৯ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ০১:০৩ PM
বক্তব্য দিচ্ছেন অ্যাটর্নি জেনারেল

বক্তব্য দিচ্ছেন অ্যাটর্নি জেনারেল © টিডিসি ফটো

আগে ওকালতি, তারপর রাজনীতি তা না হলে এই আইন পেশায় উন্নতি করা যাবে না। আজ শুক্রবার (১৬ জুন) গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের আইন বিভাগ থেকে পাসকৃত ৮০ জন শিক্ষার্থী বার কাউন্সিলের সনদ পাওয়ায় আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন এসব কথা বলেন।

তিনি আরও বলেন, অভিজাত পেশাগুলোর একটি হলো আইন পেশা। এটি একদিকে যেমন সম্মানের, তেমনি দায়িত্বের। এক সময় বলা হত, ‘যার নাই কোনো গতি, সে করে ওকালতি; বর্তমানে সেটি এভাবে পরিবর্তন হয়েছে- ‘যার আছে সব গতি, সে করে ওকালতি।

এসময় নবীন আইনজীবীদের উদ্দেশ্যে তিনি বলেন, মক্কেলকে কখনও ভুল পরামর্শ দেয়া যাবে না। সৎভাবে উপার্জন করতে হবে। আদালতের মর্যাদা আইনজীবীদেরকেই রক্ষা করতে হবে। বিচার বিভাগকে যদি হেয় প্রতিপন্ন করা হয়, তবে আইনজীবীদের নিজেদেরকেই অসম্মান করা হবে।

আরও পড়ুন: দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা এখন ১১৪

গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফায়জুর রহমান, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. ফারহানা হেলাল মেহতাব, গাজীপুর জেলা জজ শামীমা আফরোজ, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এসকে মো. মোর্শেদ ও আইন বিভাগের চেয়ারম্যান ড. মো. আরিফুজ্জামান প্রমুখ।

উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির বলেন, আইন পেশা গোটা বিশ্বব্যাপী সমাদৃত। আগেও এই পেশায় মেধাবী শিক্ষার্থীরা পড়ত, বর্তমানেও পড়ছে। তাই আইনের শিক্ষার্থী ও আইনজীবীদের গর্বিত হওয়া উচিত। তিনি বলেন, সর্বশেষ অনুষ্ঠিত দুই পরীক্ষায় ৮০ জন শিক্ষার্থীর সনদ পাওয়া বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের ও আনন্দের। আগামীতে এই সংখ্যা আরও বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে অধ্যাপক ড. ফারহানা হেলাল মেহতাব বলেন, অনেক চড়াই-উতরাই পার হয়ে একজন শিক্ষার্থী আইনজীবী হয়। এই পেশায় একদিনে সফল হওয়া যায় না। এজন্য অনেক সাধনা ও পরিশ্রম করতে হয়। তিনি বলেন, দক্ষ আইনজীবী তৈরিতে ইতোমধ্যেই বিশ্ববিদ্যালয়গুলোর আইন বিভাগের আসন সংখ্যা সীমিত করা হয়েছে। যেটি আগামীতে মেধাবী শিক্ষার্থীদের আইন পেশায় নিয়ে আসতে সাহায্য করবে।

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফায়জুর রহমান তার বক্তব্যে নবীন আইনজীবীদের সৎভাবে জীবন পরিচালনার পাশাপাশি পেশাকে দায়িত্ব হিসেবে নেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন ডিনগণ, বিভিন্ন বিভাগের প্রধান ও আইন বিভাগের শিক্ষার্থীরা। পরে সনদপ্রাপ্ত নতুন আইনজীবীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সফল কিডনি প্রতিস্থাপন
  • ২৫ মার্চ ২০২৬
অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশ নিয়ে যা বললেন স্বরাষ্…
  • ২৫ মার্চ ২০২৬
স্লো হয়ে যাচ্ছে সাধের স্মার্টফোন, সমাধান মিলবে এই পাঁচ উপা…
  • ২৫ মার্চ ২০২৬
সাবিন রাইজিং স্টার অ্যাওয়ার্ড পাচ্ছেন বাংলাদেশি বিজ্ঞানী সে…
  • ২৫ মার্চ ২০২৬
কলেজের ল্যাব সহকারীদের গ্রেড বৈষম্য নিরসনের আশ্বাস শিক্ষামন…
  • ২৫ মার্চ ২০২৬
ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলাকে ‘অন্যায় ও অবৈধ …
  • ২৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence