ডিআইইউ অ্যালামনাই এ্যাসোসিয়েশনের সভাপতি সুমন, সম্পাদক তরিকুল

১২ জুন ২০১৮, ০৪:১৪ PM

২০১৮-১৯ বর্ষের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) অ্যালামনাই এ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এয়ারটেল বাংলাদেশ লিমিটেডের আঞ্চলিক ব্যবস্থাপক জিয়াউল হক সুমন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের জুনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ তরিকুল ইসলাম।

সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও ৩১ সদস্য বিশিষ্ট এই কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি ইসহাক মিজি, রাসেল প্রধানীয়া, মহীন চৌধুরী, মাহমুদুল হাসান, রফিক আহমেদ, যুগ্ম সাধারন সম্পাদক আফসারুর রহমান, মাহফুজুর রহমান এবং আনিসুর রহমান, কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন রেজাউল করিম।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ব্যাঙ্কুয়েট হলে বার্ষিক সাধারণ সভায় তারা নির্বাচিত হয়। ডিআইইউ অ্যালামনাই এ্যাসোসিয়েশনের সদ্য সাবেক কামিটির সভাপতি ও ইস্টার্ন ব্যাংক এর হেড অব এইচআর, মঞ্জুরুল আলম জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মোঃ সবুর খান।

অনুষ্ঠানে অন্যান্যদের বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইউসুফ মাহাবুবুল ইসলাম, ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক ও প্রোক্টর অধ্যাপক ড. গোলাম মাওলা চৌধুরী, অ্যালামনাই এ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের পরিচালক (হিসাব ও অর্থ) জনাব মমিনুল হক মজুমদার, বাণিজ্য ও অর্থনীতি অনুষদের সহযোগী ডীন জনাব মাসুম ইকবাল এবং টুরিজম ও হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান জনাব মাহবুব পারভেজ।

দুই বিষয়ের কারণে যশোর বোর্ডে এসএসসির ফলে ধস
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসিতে রেকর্ড ১৯ বছরের মধ্যে সর্বনিম্নে পাসের হার
  • ১০ আগস্ট ২০২৬
একাদশে ভর্তি শেষ করতে হবে ১৫ সেপ্টেম্বরের মধ্যে 
  • ১০ আগস্ট ২০২৬
শুধু পুনঃনিরীক্ষণ নয়, এবার পুনর্মূল্যায়নের সুযোগ পাবেন ফলা…
  • ১০ আগস্ট ২০২৬
তিন বিষয়ের কারণে ফলাফলে ধস ময়মনসিংহ শিক্ষা বোর্ডে
  • ১০ আগস্ট ২০২৬
কারিগরিতে কমেছে জিপিএ ৫ ও পাসের হার
  • ১০ আগস্ট ২০২৬