আর. পি. সাহা বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র উৎসবে অভিনেত্রী তিশা

১২ জুন ২০২৩, ০৯:১৭ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ০২:০০ PM
উৎসবের উদ্বোধন করেন তিশা

উৎসবের উদ্বোধন করেন তিশা © টিডিসি ছবি

রণদা প্রসাদ (আর. পি.) সাহা বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র উৎসব-২০২৩ এবং ফিল্ম ক্লাবের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী নুশরাত ইমরোজ তিশা এই অনুষ্ঠান উদ্বোধন করেছেন। 

আজ সোমবার (১২ জুন) আর. পি. সাহা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কেক কেটে উদ্বোধন ঘোষণা করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মনীন্দ্র কুমার রায় এবং ‘বীর কন্যা প্রীতিলতা’ চলচ্চিত্রের পরিচালক প্রদীপ ঘোষ অনুষ্ঠানে উদ্বোধন উপস্থিত ছিলেন। 

আরপিএসইউ ফিল্ম ক্লাবের আয়োজনে উক্ত অনুষ্ঠানে ‘বীর কন্যা প্রীতিলতা’ চলচ্চিত্র প্রদর্শনী করা হয়। ক্লাবের উদ্বোধক নুশরাত ইমরোজ তিশা এই চলচ্চিত্রে অভিনয় করেছেন। ‘বীর কন্যা প্রীতিলতা’ চলচ্চিত্রের মোট তিনটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সকাল ৯টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগ, দুপুর ১টা ৪৫ মিনিটে আইন, ইংরেজি ও টেক্সটাইল ফ্যাশন ডিজাইন বিভাগ এবং বিকেল ৪ ঘটিকায় কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ও ফার্মেসি বিভাগে চলচ্চিত্রটি প্রদর্শন করা হয়েছে।

দেশের জনপ্রিয় অভিনেত্রী নুশরাত ইমরোজ তিশার আগমনে আর. পি সাহা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মুখরিত হয়ে ওঠে। শিক্ষার্থীরা স্লোগানে মাতিয়ে রাখেন পুরো ক্যাম্পাস।

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’ আঘাত হানবে কবে, জানাল আব…
  • ১৭ নভেম্বর ২০২৬
ছোট ভাইয়ের দাফনের আগেই চলে গেলেন বড় ভাই, দুই হাফেজের মৃত্যু…
  • ১৭ নভেম্বর ২০২৬
রেস্টুরেন্টে সংঘর্ষের ঘটনায় তিতুমীরের ৯ শিক্ষার্থীর বিরুদ্ধ…
  • ১৭ নভেম্বর ২০২৬
দক্ষতাকে কর্মসংস্থানে রূপান্তরের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত…
  • ১৭ নভেম্বর ২০২৬
ডিসেম্বর ঘিরে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে কঠোর নজরদারি, সতর্ক …
  • ১৭ নভেম্বর ২০২৬
১২ ঘণ্টা পর অবরুদ্ধ থেকে মুক্ত হলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভ…
  • ১৭ নভেম্বর ২০২৬