উত্তরা ইউনিভার্সিটির উপাচার্যের মা আর নেই

০৭ জুন ২০২৩, ০৭:৪৮ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:০৬ AM

© প্রতীকী ছবি

উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ইয়াসমীন আরা লেখার মা আলহাজ্ব ছাবিরা রউফ (৮৬) মৃত্যুবরণ করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)।

আজ বুধবার দিবারাত ঢাকার ইউনাইটেড হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি দুই মেয়ে ও পাঁচ ছেলেসহ বহু আত্মীয় পরিজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। আলহাজ্ব ছাবিরা রউফের নামাজের জানাজা আজ বাদ যোহর গোপালগঞ্জ জেলা কোর্ট মসজিদে অনুষ্ঠিত হয়েছে।

আলহাজ্ব ছাবিরা রউফের মৃত্যুতে উত্তরা ইউনিভার্সিটির রেজিস্ট্রার কাজী মহিউদ্দিন ও উত্তরা ইউনিভার্সিটি পরিবার গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

মিরপুরে ক্লিনিকে হামলায় জামায়াত-আ.লীগের ইন্ধন আছে কীনা—তদন…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
পাবনায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ বৃদ্ধ…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
বিশ্বকাপ জয়ের পর মেসিকে যা বলেছিলেন ইয়ামাল
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে শেরপুরে বিএনপির ব…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্যকেন্দ্রে তাণ্ডবের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি স…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
খেলার মাঠে হঠাৎ অসুস্থ হয়ে না ফেরার দেশে উপসচিব
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬