আরও দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন

০৬ জুন ২০১৮, ০৫:৪৫ PM
শিক্ষা মন্ত্রণালয়ের লগো

শিক্ষা মন্ত্রণালয়ের লগো

আরও দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদন দিয়েছে সরকার। এর মধ্যে একটি বরিশালে ‘ট্রাস্ট ইউনিভার্সিটি’। আরেকটি রাজধানীর মহাখালীতে ‘ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি’। 

রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপ-সচিব জিন্নাত রেহানা স্বাক্ষরিত অনুমোদনের আদেশটি ৬ জুন, বুধবার প্রকাশ করা হয়। এ নিয়ে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাঁড়াল ১০৩টিতে।

‘ট্রাস্ট ইউনিভার্সিটি’র প্রতিষ্ঠাতা কাজী শফিকুল আলম। এ বিশ্ববিদ্যালয়ের ঠিকানা এমকো হাউস, নবগ্রাম রোড, বরিশাল-৮২০০ এবং ‘ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি’র প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার এএকেএম মোশাররফ হোসাইন। এ বিশ্ববিদ্যালয়ের ঠিকানা সিভিল ইঞ্জিনিয়ার্স ভবন, ৬৯, মহাখালী, সি/এ, ঢাকা-১২১২।

এর আগে চলতি বছরের ২৯ জানুয়ারি ‘জেড এন আর এফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেয় সরকার। এরপর ১৬ এপ্রিল ‘খুলনা খান বাহাদুর আহছানউল্লা বিশ্ববিদ্যালয়’ ও ‘আহছানিয়া মিশন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’-এর অনুমোদন দেয় সরকার।

আর ২৫ এপ্রিল রাজশাহী ‘শাহ মখদুম ম্যানেজমেন্ট ইউনিভার্সিটি’ ও বান্দরবানে ‘বান্দরবান বিশ্ববিদ্যালয়’-এর অনুমোদন দেওয়া হয়েছে।

দুই বিষয়ের কারণে যশোর বোর্ডে এসএসসির ফলে ধস
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসিতে রেকর্ড ১৯ বছরের মধ্যে সর্বনিম্নে পাসের হার
  • ১০ আগস্ট ২০২৬
একাদশে ভর্তি শেষ করতে হবে ১৫ সেপ্টেম্বরের মধ্যে 
  • ১০ আগস্ট ২০২৬
শুধু পুনঃনিরীক্ষণ নয়, এবার পুনর্মূল্যায়নের সুযোগ পাবেন ফলা…
  • ১০ আগস্ট ২০২৬
তিন বিষয়ের কারণে ফলাফলে ধস ময়মনসিংহ শিক্ষা বোর্ডে
  • ১০ আগস্ট ২০২৬
কারিগরিতে কমেছে জিপিএ ৫ ও পাসের হার
  • ১০ আগস্ট ২০২৬