দাবদাহে অনলাইন ক্লাসের সিদ্ধান্ত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের

০৫ জুন ২০২৩, ০৫:৫২ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:১৯ AM
নর্থ সাউথ ইউনিভার্সিটি

নর্থ সাউথ ইউনিভার্সিটি © ফাইল ছবি

তীব্র দাবদাহের জেরে আগামী ৬ জুন থেকে ১১ জুন পর্যন্ত অনলাইন ক্লাসের সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটি।

জানা গেছে বিশ্ববিদ্যালয়টির বেশ কয়েকজন শিক্ষার্থী তীব্র দাবদাহের করণে অসুস্থ বোধ করায় এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য মো. ইসমাইল হোসেন বলেন, শিক্ষার্থীদের তীব্র দাবদাহ এবং স্বাস্থ্যঝুঁকি থেকে রক্ষা করতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় প্রশাসন ৬ জুন থেকে ১১ জুন পর্যন্ত সব ক্লাস অনলাইনে পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে।

বিশ্ববিদ্যালয়টি বর্তমানে তাদের স্প্রিং সেমিস্টারের শেষ পর্যায়ে রয়েছে। জানা গেছে দাবদাহের কারণে ৬ জুন থেকে ১১ জুন ক্লাসসমূহ অনলাইনে হলেও সেমিস্টার ফাইনালের পরীক্ষা সমূহ ক্যাম্পাসেই অনুষ্ঠিত হবে।

আরো পড়ুন: সাংবাদিকদের ভয়ে ভালো শিক্ষকরা উপাচার্য হতে চান না: শিক্ষামন্ত্রী

এদিকে, নর্থ সাউথ ইউনিভার্সিটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অধীনে অবস্থিত। ডেস্কোর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার কাওসার আমির আলী বলেন,আমাদের দৈনিক ১৩০০ মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন কিন্তু ৩০৬ মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি রয়েছে। তারপরও আমরা এলাকা ভিত্তিক লোডশেডিংয়ের সময়সূচী করে সব এলাকায় বিদ্যুৎ সরবরাহের চেষ্টা করছি।

এই পরিস্থিতি কবে স্বাভাবিক হবে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এ বিষয়ে সুনির্দিষ্ট কিছু এখনো জানানো হয়নি। তবে বলা হয়েছে দুই সপ্তাহের মধ্যে পরিস্থিতির উন্নতি হবে।

সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোট-জাল জব্দ, আটক ১৭ জেলে
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ-চীনের যৌথ উদ্যোগ: চবিতে যাত্রা শুরু কনফুসিয়াস ইনস…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের নেতৃত্বে হাসনাত-ফাহিম
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর-পিএইচডিতে পড়াশোনার সুযোগ তাইওয়ান…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
নতুন ভিসি নিয়োগের প্রতিবাদে এবার ক্লাস-পরীক্ষা বর্জনের ডাক …
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
সুন্দরবনে বনদস্যুদের হাতে ৫ জেলে অপহরণ
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬