বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি লিমিটেডে চাকরি, আবেদন শেষ ৯ ফেব্রুয়ারি

২৭ জানুয়ারি ২০২৬, ০৩:৫৭ PM
ড্রাইভার, গ্রেড-এ নিয়োগে আবেদন চলছে বিসিপিসিএলে

ড্রাইভার, গ্রেড-এ নিয়োগে আবেদন চলছে বিসিপিসিএলে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড। প্রতিষ্ঠানটি ‘ড্রাইভার, গ্রেড-এ’ পদে কর্মী নিয়োগে ১৯ জানুয়ারি প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীদের আগামী ৯ ফেব্রুয়ারির মধ্যে সরাসরি বা ডাকযোগে আবেদনপত্র পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড;

পদের নাম: ড্রাইভার, গ্রেড-এ;

পদসংখ্যা: ১টি;

চাকরির ধরন: পূর্ণকালীন (চুক্তিভিত্তিক);

মূল বেতন: ১৮,০০০ টাকা (বেতন গ্রেড-১৪; স্টাফ লেভেল: ৬);

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩২ বছর (১৯ জানুয়ারি ২০২৬ তারিখে)। তবে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য;

দরকারি কাগজপত্র—

*শিক্ষাগত সনদের কপি;

*অভিজ্ঞতা সনদ;

*ছবি;

*জাতীয় পরিচয়পত্র;

*ড্রাইভিং লাইসেন্স;

*নাগরিকত্ব সনদ; 

আবেদনের যোগ্যতা—

*অন্যূন এসএসসি পাস হতে হবে;

*বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে;

*শারীরিক সুস্থ হতে হবে;

*সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ৩ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

আবেদন যেভাবে—

দরকারি কাগজপত্রসহ আবেদনপত্র সংশ্লিষ্ট ঠিকানায় সরাসরি বা ডাকযোগে পাঠিয়ে আবেদন করতে হবে;

আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—

পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত ও দরকারি কাগজপত্রসহ আবেদনপত্র সরাসরি বা ডাকযোগে ‘মহাব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন), বিসিপিসিএল, ইউনিক ট্রেড সেন্টার (৫ম তলা), ৮ পান্থপথ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫’ ঠিকানায় পৌঁছাতে হবে;

আবেদন ফি—

বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি লিমিটেডের অনুকূলে ১০০ টাকা সমমূল্যের পে-অর্ডার আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ৯ ফেব্রুয়ারি ২০২৬ (অফিস চলাকালীন সময় পর্যন্ত);

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিসিপিসিএলের অফিশিয়াল ওয়েবসাইট

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিনা খরচে বাংলাদেশি অষ্টম থেকে একাদশ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9