বিশ্ববিদ্যালয়ে নতুন জ্ঞান সৃষ্টি করতে হবে : শিক্ষামন্ত্রী

০৯ মে ২০১৮, ০৫:৪০ PM
স্টেট ইউনিভার্সিটির সমাবর্তনে শিক্ষামন্ত্রী

স্টেট ইউনিভার্সিটির সমাবর্তনে শিক্ষামন্ত্রী © সংগৃহীত

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বিশ্ববিদ্যালয়ে জ্ঞানচর্চা, গবেষণা ও নতুন জ্ঞান অনুসন্ধান করতে হবে। সৃষ্টি করতে হতে নতুন জ্ঞান ও বিজ্ঞান। সেই জ্ঞানের আলোকে জাতির মৌলিক ও বিশেষ সমস্যাগুলোর সমাধান করতে হবে।

বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র স্টেট ইউনিভার্সিটির পঞ্চম সমাবর্তনে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। এবারের সমাবর্তনে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ২ হাজার ২৬৩ জনকে ডিগ্রি প্রদান করা হয়েছে। এছাড়া ফার্মেসি বিভাগের শারমীন আক্তার ও জেসমিন জুথী গোমেজ পেয়েছেন চ্যান্সেলর পদক, ভাইস-চ্যান্সেলর পদক পেয়েছে ২১ জন ও বিভিন্ন বিভাগের ডিন’স অ্যাওয়ার্ড পেয়েছেন ৪৪ জন শিক্ষার্থী।

শিক্ষামন্ত্রী বলেন, আমরা সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পার্থক্য করি না। সকলেই আমাদের সন্তান এবং জাতির ভবিষ্যৎ। আমরা সকলের জন্যই মানসম্মত শিক্ষা এবং সকল সুযোগ নিশ্চিত করতে চাই।

তিনি বলেন, এখনও কিছু বিশ্ববিদ্যালয় তাদের নূন্যতম শর্ত পূরণ করতে পারেনি। এভাবে তারা বেশি দিন চলতে পারবেন না। যে সকল বেসরকারি বিশ্ববিদ্যালয় সফল হতে পারেনি, সেসব বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও নির্ধারিত শর্ত পূরণ করতে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, যারা মূনাফার লক্ষ্য নিয়ে চলতে চায়, নিজস্ব ক্যাম্পাসে এখনও যারা যেতে পারেনি তাদের এভাবে বেশি দিন চলতে দেয়া হবে না। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সমাবর্তন বক্তা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, ‘মানব সভ্যতার সকল কিছুই শিক্ষার বিষয়। আমাদের সকল কিছুর মধ্য থেকে শিক্ষা অর্জন করতে হবে।

তিনি বলেন, আমাদের মধ্যে এক ধরণের উত্তেজনা, অসম প্রতিযোগিতার কারণে বিশ্বজুড়ে শিক্ষা ব্যবস্থায় ধ্বস নেমেছে। তার প্রভাব আমাদের দেশেও পড়েছে। একটি দেশের শিক্ষা ব্যবস্থায় উন্নতি হলেই দেশ উন্নত হবে মন্তব্য করে সকল খাতে বাজেট কমিয়ে শিক্ষা খাতে ৯০ শতাংশ বাজেট বরাদ্দ দেয়া প্রয়োজন বলে মত দেন তিনি।

এতে সমাবর্তন বক্তা ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান ও বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মো. সাঈদ সালাম।

 

গোপালগঞ্জের সেই বুশরাসহ নিয়োগ পেলেন বাদ পড়া আরও ৪০ জন
  • ০৫ অক্টোবর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি পপুলার ফার্মাসিউটিক্যালসে, সরাসরি মৌখি…
  • ০৫ অক্টোবর ২০২৬
দৃশ্যম ৩-তে কত কোটি টাকা পারিশ্রমিক পেলেন অজয়, বাকিরা কে কত
  • ০৫ অক্টোবর ২০২৬
‘তুই তো বিশ্ববিদ্যালয়ের না’ বলে জুনিয়রের বাম কানে ৮-১০টি থা…
  • ০৫ অক্টোবর ২০২৬
চতুর্থবার বহিষ্কারের পর রাবি ছাত্রদলকে ‘হিজড়া ইউনিট’ আখ্যা …
  • ০৫ অক্টোবর ২০২৬
ল্যাবএইড হাসপাতালে বিভিন্ন বিভাগে চিকিৎসক নিয়োগে বিজ্ঞপ্তি,…
  • ০৫ অক্টোবর ২০২৬