এসএসসিতে খারাপ ফল করায় প্রধান শিক্ষকের কক্ষে তালা

০৯ জুন ২০১৮, ০৫:২৮ PM
প্রধান শিক্ষকের কক্ষ তালাবদ্ধ

প্রধান শিক্ষকের কক্ষ তালাবদ্ধ © সংগৃহীত

এসএসসি পরীক্ষার ফলাফল খারাপ হওয়ায় বরিশালের জগদ্বীশ স্বারস্বত বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষ তালাবদ্ধ করে দিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। এতে অভিভাবকরা ক্ষোভে ফেটে পড়লে কোতোয়ালি মডেল থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

প্রত্যক্ষদর্শরীর জানান, রোববার দুপুর ১টার পরে বিদ্যালয়ের শিক্ষকদের কক্ষের পাশে দেয়ালে ফলাফল টানিয়ে দেওয়া হলে বেশ কিছু শিক্ষার্থী কান্নায় ভেঙে পড়েন। যার মধ্যে অকৃতকার্য ও আশানুরুপ ফলাফল করতে না পারা শিক্ষার্থীর সংখ্যাই বেশি। ফলাফল বিপর্যয়ে শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবকরাও ক্ষুব্ধ হন। পরে প্রধান শিক্ষকের কক্ষে তালা ও তাকে অবরুদ্ধ করে রাখা হয়।

অভিভাবকদের অভিযোগ, পরীক্ষার আগ মুহুর্তে বিদ্যালয়ে নিয়মিত ক্লাস হয়নি। পাশাপাশি প্রধান শিক্ষক কোচিং ক্লাসের নামে ১৫শ টাকা করে শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করেন। যার বিনিময়ে কলেজ ছাত্রদের দিয়ে শিক্ষার্থীদের কোচিং করানো হয়, যারা সৃজনশীলের বিষয়ে কিছুই শিক্ষার্থীদের বোঝাতে পারেনি।

তবে প্রধান শিক্ষক শাহ আলম তাকে অবরুদ্ধ করে রাখার বিষয়টি অস্বীকার করে বলেন, ‘ফলাফল খারাপ হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা ক্ষুব্ধ হয়েছেন। তারা কক্ষে তালা দিলেও ঘটনার সময় তিনি সেখানে ছিলেন না বলে জানান।

আর ফলাফল খারাপ হওয়ার বিষয়ে প্রধান শিক্ষক বলেন, ‘মাত্র চার মাসের মতো হয়েছে আমি যোগদান করেছি। যোগদানের পরেই দেখতে পেয়েছি, এবারে তেমন কোনো শিক্ষার্থীই এÑপ্লাস পাওয়ার মতো ছিলো না। সে হিসেব করেই পরীক্ষার্থীদের পড়াশুনায় বাড়তি খেয়াল রাখতে হয়েছে। তারপরেও যে ফলাফল হয়েছে তা সন্তোষজনক। আর কোচিংয়ের বিষয়ে তিনি বলেন, কোচিং ক্লাস করানো হয়েছে এটা ঠিক। তবে তার জন্য ১৫শ’ টাকা কোনো শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া হয়নি।’

চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর, এমপি…
  • ২৯ এপ্রিল ২০২৬
নির্মাণের ৫ বছর পরও চালু হয়নি ফিশ মার্কেট, রাজস্ব হারাচ্ছে …
  • ২৯ এপ্রিল ২০২৬
পদোন্নতি-চাকরির বয়স বৃদ্ধিসহ ছয় দাবি ঢাবি কর্মকর্তা-কর্মচার…
  • ২৯ এপ্রিল ২০২৬
ঝালকাঠিতে অপরিকল্পিত খাল খননে সড়কে ধস
  • ২৯ এপ্রিল ২০২৬
এক লাখ স্কুল ব্যাগ, ড্রেস ও জুতা দেবে বিজিএমইএ
  • ২৯ এপ্রিল ২০২৬
ভারী বৃষ্টিতে ৫ জেলায় বন্যার শঙ্কা
  • ২৯ এপ্রিল ২০২৬