নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলো এনএসইউ

১৯ মে ২০১৮, ০৫:১৫ PM
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন © সংগৃহীত

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) সামার-২০১৮ সেমিস্টারের নতুন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ওই অনুষ্ঠানে চারটি অনুষদের ১৬টি বিভাগে স্নাতক (সম্মান) কোর্সে ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়। এসময় নতুন ভর্তি হওয়া ১৪০৩ জন শিক্ষার্থীর মধ্যে ভর্তি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাস্থান অর্জনকারী ৪২ জনকে টিউশন ফি’র উপর ১০০% পর্যন্ত বৃত্তি প্রদান করা হয়। 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইন ও বিচার মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ শেখ মো. জহিরু হক নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা অনেক সৌভাগ্যবান কারণ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মত একটি মানসম্মত বিশ্ববিদ্যালয়ে তোমরা ভর্তি হতে পেরেছ। তিনি ছাত্রছাত্রীদের জ্ঞান অর্জন করে অর্জিত জ্ঞান জাতির উন্নয়নে প্রয়োগ করার আহবান জানান।

উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আঞ্চলিক ও আন্তর্জাতিক মানের লেখাপড়ার সব আয়োজন নিয়ে এ বিশ্ববিদ্যালয় প্রস্তুত আছে। তোমাদের মনোযোগ আর ইচ্ছাই পারে তাঁর সদ্ব্যবহার করতে।
অনুষ্ঠানে আরে বক্তব্য রাখেনÑ বিশ্ববিদ্যালয়ের ট্রাষ্টিবোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ. এইচ. লুৎফুল হাসান, ট্রাষ্টিবোর্ডের সদস্য এম. এ. কাশেম, এম. এ. হাশেম প্রমুখ।

সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁয়
  • ১০ আগস্ট ২০২৬
রাষ্ট্রীয় সম্মানী ভাতার আওতায় আসছে ৮৬,৭০৯ ধর্মীয় প্রতিষ্ঠান
  • ১০ আগস্ট ২০২৬
দেশে প্রথমবার ‘চাইনিজ ল্যাঙ্গুয়েজ’কে অকুপেশন হিসেবে ম্যাপিং…
  • ১০ আগস্ট ২০২৬
ফেলের হার বেশি হওয়ার কারণ জানালেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান
  • ১০ আগস্ট ২০২৬
পড়াশোনা যেমন করেছে, এসএসসির ফলাফল তেমনই হয়েছে: শিক্ষামন্ত্রী
  • ১০ আগস্ট ২০২৬
ঢাবির ৭১ শতাংশ শিক্ষার্থী ক্লাসে যান অ্যাটেনডেন্সের জন্য, শ…
  • ১০ আগস্ট ২০২৬