ডিআইইউ’তে ইন্টারন্যাশনাল কনভেনশন অন স্টুডেন্টস কোয়ালিটি কন্ট্রোল সার্কেল-২০১৮ শুরু

০৩ মে ২০১৮, ০৪:৪০ PM
ডিআইইউ'তে ইন্টারন্যাশনাল কনভেনশন

ডিআইইউ'তে ইন্টারন্যাশনাল কনভেনশন © সংগৃহীত

‘বৈশ্বিক শান্তি ও টেকসই উন্নয়নের জন্য মানসম্মত শিক্ষা’ প্রতিপাদ্যকে সামনে রেখে ড্যাফোডিল ইন্টান্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) ২১তম ইন্টারন্যাশনাল কনভেনশন অন স্টুডেন্টস কোয়ালিটি কন্ট্রোল সার্কেল-২০১৮ শুরু হয়েছে।

ডিআইইউ’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস আশুলিয়ায় বৃহস্পতিবার বাংলাদেশ সোসাইটি ফর টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট-বিএসটিকিউএ এর উদ্যোগে এবং ডিআইইউ’র সহযোগিতায় ৪ দিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। চলবে ৬ মে রবিবার পর্যন্ত।

কনভেনশনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অষ্ট্রেলিয়া, ভারত, শ্রীলংকা, নেপাল, পাকিস্তান ও মোরিশাসের পাঁচশ’ সহ বাংলাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ১ হাজার শিক্ষার্থী ও প্রতিনিধি অংশগ্রহণ করছে। কনভেনশনের মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের মাঝে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট সম্পর্কে সচেতনতা বাড়ানো ও শিক্ষা প্রতিষ্ঠানে গুণগত মানোন্নয়ন ও আধুনিক তথ্যপ্রযুক্তির সর্বশেষ উন্নয়ন সম্পর্কে অবহিত করার পাশাপাশি শিক্ষা প্রতিষ্টান সমূহে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট বাস্তবায়নের বিভিন্ন বিষয় বিনিময় করা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মোঃ সবুর খান বলেন, সমাজের বাতিঘর হচ্ছে শিক্ষা। সুতরাং বাতিঘর যদি মানসম্মত না হয় তাহলে সমাজ সঠিকভাবে আলোকিত হয় না। আর সমাজ আলোকিত না হলে দেশ রাষ্ট্র কিংবা পৃথিবী-- কোনো কিছুই আলোকিত হবে না।

বিভিন্ন দেশ থাকা আসা শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরো বলেন, নিজের উন্নয়ন ঘটাও। বিশ্বব্যাপী নেটওয়ার্ক তৈরি করো। আর নিজের ওপর আস্থা রেখে পড়ালেখা করো। নিজের উন্নয়ন ঘটাতে পারলেই বিশ্বের উন্নয়ন ঘটবে। তোমাদের নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমেই সমৃদ্ধ হবে আগামীর পৃথিবী।

বিশেষ অতিথির বক্তব্যে ওয়ার্ল্ড কাউন্সিল ফর টোটাল কোয়ালিটিঅ্যান্ড এক্সেলেন্স ইন এডুকেশনএর চেয়ারম্যান ড. জগদীশ গান্ধী বলেন, আজকের এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে নানা জাতি ধর্ম ও বর্ণেও শিশুরা মিলিত হয়েছে। এই শিশুরা সবাই মিলে ভবিষ্যতে একটি শান্তিপূর্ণ পৃথিবী গড়ে তুলবে। এটাই ঐক্যের শক্তি ও সৌন্দর্য।
সম্মেলনে মূলপ্রবন্ধ উপস্থপনকালে ডব্লিউসিটিকিউইই-এর মহাপরিচালক ডেভিড কলিংউড হুচিন বলেন, টেকসই উন্নয়ন ও শান্তি--এ দুটি শব্দ এখন সারা বিশ্বব্যাপী আলোচিত। সর্বস্তরে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে না পারলে টেকসই উন্নয়ন ও শান্তি আসবে না।

 

গোপালগঞ্জের সেই বুশরাসহ নিয়োগ পেলেন বাদ পড়া আরও ৪০ জন
  • ০৫ অক্টোবর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি পপুলার ফার্মাসিউটিক্যালসে, সরাসরি মৌখি…
  • ০৫ অক্টোবর ২০২৬
দৃশ্যম ৩-তে কত কোটি টাকা পারিশ্রমিক পেলেন অজয়, বাকিরা কে কত
  • ০৫ অক্টোবর ২০২৬
‘তুই তো বিশ্ববিদ্যালয়ের না’ বলে জুনিয়রের বাম কানে ৮-১০টি থা…
  • ০৫ অক্টোবর ২০২৬
চতুর্থবার বহিষ্কারের পর রাবি ছাত্রদলকে ‘হিজড়া ইউনিট’ আখ্যা …
  • ০৫ অক্টোবর ২০২৬
ল্যাবএইড হাসপাতালে বিভিন্ন বিভাগে চিকিৎসক নিয়োগে বিজ্ঞপ্তি,…
  • ০৫ অক্টোবর ২০২৬