ডিআইইউ’তে ‘বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস’ উদযাপিত

১৭ মে ২০১৮, ০৪:৩০ PM
বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবসে ডিআইইউ'র শোভাযাত্রা

বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবসে ডিআইইউ'র শোভাযাত্রা © সংগৃহীত

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস-২০১৮ উদযাপিত হয়েছে। ‘সবার জন্য দরকার কৃত্রিম বুদ্ধিমত্তার ইতিবাচক ব্যবহারের সুযোগ সৃষ্টি’ প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগ শোভাযাত্রা ও সেমিনারের আয়োজন করে।

বৃহম্পতিবার সকাল ১০টায় প্রধান ক্যাম্পাস থেকে শোভাযাত্রাটি বের হয়ে ধানমন্ডি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ক্যাম্পাসে এসে শেষ হয়। এরপর শিক্ষক ও শিক্ষার্থীরা বিশ্ববিশ্ববিদ্যালয়ের ‘সেভনটি ওয়ান’ মিলনায়তনে সেমিনারে মিলিত হোন।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ডিআইইউ’র পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. গোলাম মওলা বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে টিকে থাকতে হলে নিজেকে যুগের উপযোগী করে তৈরি করতে হবে। বর্তমান সময়কে বলা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগ। আর কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর করে বিগ ডাটা, ইনফরমেশন টেকনোলজি ইত্যাদির উপর। সুতরাং শিক্ষার্থীদেরকে এইসব বিষয়ে পরদর্শী হয়ে উঠতে হবে বলে মন্তব্য করেন তিনি।

সেমিনারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির সহযোগী অধ্যাপক ড. এম শামীম কায়সার ‘এসডিএন, এনএফভি অ্যান্ড রোড টু ফাইভ জি’ শীর্ষক একটি প্রবন্ধ উপস্থাপন করেন। আরো বক্তব্য রাখেন ইটিই বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান তসলিম আরেফিন ও ইঞ্জিনিয়ারিং অনুষদের সহযোগী ডিন অধ্যাপক ড. একেএম ফজলুল হক।

 

গোপালগঞ্জের সেই বুশরাসহ নিয়োগ পেলেন বাদ পড়া আরও ৪০ জন
  • ০৫ অক্টোবর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি পপুলার ফার্মাসিউটিক্যালসে, সরাসরি মৌখি…
  • ০৫ অক্টোবর ২০২৬
দৃশ্যম ৩-তে কত কোটি টাকা পারিশ্রমিক পেলেন অজয়, বাকিরা কে কত
  • ০৫ অক্টোবর ২০২৬
‘তুই তো বিশ্ববিদ্যালয়ের না’ বলে জুনিয়রের বাম কানে ৮-১০টি থা…
  • ০৫ অক্টোবর ২০২৬
চতুর্থবার বহিষ্কারের পর রাবি ছাত্রদলকে ‘হিজড়া ইউনিট’ আখ্যা …
  • ০৫ অক্টোবর ২০২৬
ল্যাবএইড হাসপাতালে বিভিন্ন বিভাগে চিকিৎসক নিয়োগে বিজ্ঞপ্তি,…
  • ০৫ অক্টোবর ২০২৬