ডিআইইউ শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা অর্জনে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

২১ মে ২০১৮, ০৪:০৫ PM
ডিআইইউ এমসিটি বিভাগ ও ড্যাফোডিল মাল্টিমিডিয়া লিমিটেড কর্তৃপক্ষ

ডিআইইউ এমসিটি বিভাগ ও ড্যাফোডিল মাল্টিমিডিয়া লিমিটেড কর্তৃপক্ষ © সংগৃহীত

শিক্ষার্থীদেরকে প্রাতিষ্ঠানিক সার্টিফিকেটের পাশাপশি পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতা প্রদানের উদ্দেশ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) মাল্টিমিডিয়া অ্যান্ড ক্রিয়েটিভ টেকনোলজি-এমসিটি বিভাগ ও ড্যাফোডিল মাল্টিমিডিয়া লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।


বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার বিশ্ববিদ্যালয়ের ‘সেভেনটি ওয়ান মিলনায়তনে’ সমঝোতা স্বারকে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন মাল্টিমিডিয়া অ্যান্ড ক্রিয়েটিভ টেকনোলজি বিভাগের প্রধান ড. শেখ মোহাম্মদ আলায়ের এবং ড্যাফোডিল মাল্টিমিডিয়া লিমিটেডের নির্বাহী পরিচালক রথীন্দ্র নাথ দাশ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি ডিআইইউ উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম, বিশেষ অতিথি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মাহবুব উল হক মজুমদার, প্রখ্যাত কাটুনিস্ট উন্মাদ ম্যাগাজিনের সম্পাদক আহসান হাবিব, ডিআইইউ’র রেজিস্ট্রার অধ্যাপক ড. প্রকৌশলী এ কে এম ফজলুল হক এবং এমসিটি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।


সমঝোতা অনুযায়ী, এমসিটি বিভাগের শিক্ষার্থীরা আর্কিটেকচার ভিজুয়ালাইজেশন, থ্রিডি অ্যানিমেশন, মোশন গ্রাফিক্স, ভিজুয়াল আর্টস অ্যান্ড কমিউনিকেশন, ফিল্ম অ্যান্ড মিডিয়া, গবেষণা ইত্যাদি বিষয় হতে কলমে শেখার জন্য ড্যাফোডিল মাল্টিমিডিয়া লিমিটেডের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা পাবেন। শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞানকে শানিত করার জন্য ড্যাফোডিল মাল্টিমিডিয়া লিমিটেড নিয়মিতভাবে সেমিনার, কর্মশালা, গ্রুমিং, মার্কেটিং, ক্লায়েন্ট সার্ভিস, বিসনেস আইডিয়া প্রতিযোগিতা ইত্যাদির আয়োজন করবে।


এমসিটি বিভাগের শিক্ষার্থীরা ড্যাফোডিল মাল্টিমিডিয়া লিমিটেডের ওয়েসাইটকে একটি অনলঅইন প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করতে পারবেন এবং এই প্ল্যাটফর্মের মাধ্যমে নিজেদের তৈরি করা অ্যানিমেশন, ফটোশপের কাজ, ইন্টেরিয়র ডিজাইন ইত্যাদি কাজ সর্বস্তরের গ্রাহকের কাছে বিক্রয় করতে পারবেন। ডিআইইউ’র সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরাও এই সুযোগ ব্যবহার করতে পারবেন। এছাড়া ব্যবসায় প্রসান বিভাগ ও এন্ট্রাপ্রেনারশিপ বিভাগের শিক্ষার্থীরা ড্যাফোডিল মাল্টিমিডিয়া লিমিটেডের সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগে ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন।

 

সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁয়
  • ১০ আগস্ট ২০২৬
রাষ্ট্রীয় সম্মানী ভাতার আওতায় আসছে ৮৬,৭০৯ ধর্মীয় প্রতিষ্ঠান
  • ১০ আগস্ট ২০২৬
দেশে প্রথমবার ‘চাইনিজ ল্যাঙ্গুয়েজ’কে অকুপেশন হিসেবে ম্যাপিং…
  • ১০ আগস্ট ২০২৬
ফেলের হার বেশি হওয়ার কারণ জানালেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান
  • ১০ আগস্ট ২০২৬
পড়াশোনা যেমন করেছে, এসএসসির ফলাফল তেমনই হয়েছে: শিক্ষামন্ত্রী
  • ১০ আগস্ট ২০২৬
ঢাবির ৭১ শতাংশ শিক্ষার্থী ক্লাসে যান অ্যাটেনডেন্সের জন্য, শ…
  • ১০ আগস্ট ২০২৬