আরও দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন

০৬ জুন ২০১৮, ০৯:১৬ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৬, ১০:৩৪ PM

আরও দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদন দিয়েছে সরকার। এর মধ্যে একটি বরিশালে ‘ট্রাস্ট ইউনিভার্সিটি’। আরেকটি রাজধানীর মহাখালীতে ‘ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি’।

৩ জুন, রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপ-সচিব জিন্নাত রেহানা স্বাক্ষরিত অনুমোদনের আদেশটি ৬ জুন, বুধবার প্রকাশ করা হয়। এ নিয়ে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাঁড়াল ১০৩টিতে।

‘ট্রাস্ট ইউনিভার্সিটি’র প্রতিষ্ঠাতা কাজী শফিকুল আলম। এ বিশ্ববিদ্যালয়ের ঠিকানা এমকো হাউস, নবগ্রাম রোড, বরিশাল-৮২০০ এবং ‘ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি’র প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার এএকেএম মোশাররফ হোসাইন। এ বিশ্ববিদ্যালয়ের ঠিকানা সিভিল ইঞ্জিনিয়ার্স ভবন, ৬৯, মহাখালী, সি/এ, ঢাকা-১২১২।

এর আগে চলতি বছরের ২৯ জানুয়ারি ‘জেড এন আর এফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেয় সরকার। এরপর ১৬ এপ্রিল ‘খুলনা খান বাহাদুর আহছানউল্লা বিশ্ববিদ্যালয়’ ও ‘আহছানিয়া মিশন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’-এর অনুমোদন দেয় সরকার।

আর ২৫ এপ্রিল রাজশাহী ‘শাহ মখদুম ম্যানেজমেন্ট ইউনিভার্সিটি’ ও বান্দরবানে ‘বান্দরবান বিশ্ববিদ্যালয়’-এর অনুমোদন দেওয়া হয়েছে।

 

 

ট্যাগ: রাজনীতি
গোপালগঞ্জের সেই বুশরাসহ নিয়োগ পেলেন বাদ পড়া আরও ৪০ জন
  • ০৫ অক্টোবর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি পপুলার ফার্মাসিউটিক্যালসে, সরাসরি মৌখি…
  • ০৫ অক্টোবর ২০২৬
দৃশ্যম ৩-তে কত কোটি টাকা পারিশ্রমিক পেলেন অজয়, বাকিরা কে কত
  • ০৫ অক্টোবর ২০২৬
‘তুই তো বিশ্ববিদ্যালয়ের না’ বলে জুনিয়রের বাম কানে ৮-১০টি থা…
  • ০৫ অক্টোবর ২০২৬
চতুর্থবার বহিষ্কারের পর রাবি ছাত্রদলকে ‘হিজড়া ইউনিট’ আখ্যা …
  • ০৫ অক্টোবর ২০২৬
ল্যাবএইড হাসপাতালে বিভিন্ন বিভাগে চিকিৎসক নিয়োগে বিজ্ঞপ্তি,…
  • ০৫ অক্টোবর ২০২৬