ভারতের বিশ্ব মানব শিক্ষাচক্র অ্যাওয়ার্ড পেলেন ড. ইয়াসমীন আরা লেখা

১৬ মে ২০২৩, ০৩:৫৬ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩৯ AM

© টিডিসি ফটো

ভারতের মুর্শিদাবাদ জেলার জঙ্গীপুর মানব শিক্ষা রিসার্চ এন্ড ট্রেনিং ইনস্টিটিউটের ১৫তম সমাবর্তন অনুষ্ঠানে “বিশ্ব মানব শিক্ষাচক্র অ্যাওয়ার্ড ২০২৩” পেয়েছেন বাংলাদেশের বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক ও উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ইয়াসমীন আরা লেখা।

গতকাল সোমবার (১৫ মে) অনুষ্ঠিত এই সমাবর্তন অনুষ্ঠানে প্রফেসর ড. ইয়াসমীন আরা লেখার ছবি সম্বলিত একটি স্মারক ডাকটিকিটও প্রকাশ করা হয়েছে। সমাবর্তনে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ড. সুজিত বসু।

এদিন বিকাল ৫টায় কলকাতা ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে জঙ্গিপুর মানব শিক্ষা রিসার্চ এন্ড ট্রেনিং ইনস্টিটিউটের ১৫তম সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহিত্যিক সৈয়দ হাসমত জালাল, পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের প্রাক্তন অধিকর্তা নমিতা রায় মল্লিক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভারত ও বাংলাদেশের অনেক বিশিষ্ট ব্যাক্তিবর্গ।

উপাচার্য পুনর্বহালের দাবিতে চুয়েটে শিক্ষক-কর্মকর্তা-কর্মচার…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে শিক্ষক নিয়োগ: দ্বিতীয় দফায় নিয়োগপত্র ইস্যু করল রা…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুরের ঘটনায় যা বললেন …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
এক সিরিজেই একাধিক মাইলফলকের সামনে কোহলি
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
৫৪ দেশের প্রতিনিধিদের অ্যাম্বাসেডর নির্বাচনে বিজয়ী ছাত্রদল …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ব্রিটিশ বিরোধীদের বাদ দিতে শুরু হয় চাকরির ভেরিফিকেশন, প্রা…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬