গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, মামলার নির্দেশ ইউএনওর

১৭ নভেম্বর ২০২৬, ০৮:১০ AM
চালকলের গুদাম থেকে ২২ হাজার ২০ কেজি চাল জব্দ

চালকলের গুদাম থেকে ২২ হাজার ২০ কেজি চাল জব্দ © ভিডিও ছবি

নওগাঁর মহাদেবপুর উপজেলার শরিফপুর মোড় এলাকার একটি চালকলের গুদাম থেকে ২২ হাজার ২০ কেজি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১১টার দিকে ডিজিএফআইয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব চাল জব্দ করা হয়।

জানা যায়, খাদ্য অধিদপ্তরের লোগো থাকা ৩০ কেজি ওজনের ৭ শত ৩৪ বস্তা (২২ হাজার ২০ কেজি) চাল শরিফপুর মোড়ের দক্ষিণ পাশের চাল কলের একটি গুদাম ঘরে মজুদ করে রাখে মিলন। বিষয়টি ডিজিএফআই জানার পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মানজুরা মুশাররফ অভিযান পরিচালনা করেন। এ সময় চালের মালিক চৌমাশিয়া মোড় (নওহাটা) এলাকার বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে মিলনের নামে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সোহেলকে নিয়মিত মামলার নির্দেশ দেন সেই সাথে চালগুলো জব্দ করেন। 

সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মানজুরা মুশাররফ বলেন, বিপুল পরিমাণ চাল হওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়নি। চালগুলো যব্দ করা হয়েছে এবং উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সোহেলকে বাদি হয়ে নিয়মিত মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে।

‘আর পারলাম না জানোয়ারের বাচ্চার সঙ্গে’— ফেসবুকে পোস্টের পর…
  • ১৭ নভেম্বর ২০২৬
কুমিল্লা-সিলেট মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, ছাত্রলীগ নেত…
  • ১৭ নভেম্বর ২০২৬
গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, মামলার নির্দেশ ইউএনওর
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামীপন্থী ৫ কর্মকর্তাকে মারধরের পর বহিষ্কার করল প্র…
  • ১৭ নভেম্বর ২০২৬
নেদারল্যান্ডসের বিপক্ষে ৬৭ বছরের মধ্যে সবচেয়ে বড় জয় পেল জার…
  • ১৭ নভেম্বর ২০২৬
আওয়ামী লীগ নেতাদের দলে ভেড়ানোর অভিযোগে বিএনপি ছাড়ার ঘোষণা দ…
  • ১৭ নভেম্বর ২০২৬