দীর্ঘ ৯ বছর পর সমাবর্তনের আভাস গণ বিশ্ববিদ্যালয়ে 

১৫ মে ২০২৩, ১০:৩০ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৪০ AM
দীর্ঘ ৯ বছর পর সমাবর্তনের আভাস গণ বিশ্ববিদ্যালয়ে 

দীর্ঘ ৯ বছর পর সমাবর্তনের আভাস গণ বিশ্ববিদ্যালয়ে  © ফাইল ছবি

৯ বছরের দীর্ঘ প্রতীক্ষার পর সমাবর্তন পেতে যাচ্ছেন গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) শিক্ষার্থীরা। বর্তমানে বিশ্ববিদ্যালয়টির ১২ হাজারের মতো শিক্ষার্থী স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে সমাবর্তনের অপেক্ষায় রয়েছেন।

সোমবার (১৫ মে) গণ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত ডিন সভায় ৪র্থ সমাবর্তন আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সাংবাদিকদের নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সহকারী রেজিস্ট্রার আবু মোহাম্মদ মোকাম্মেল।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস. তাসাদ্দেক আহমেদ জানান, এবছরেই আসন্ন শীতে ৪র্থ সমাবর্তনের বিষয়ে আলোচনা হয়েছে আজকের ডিন সভায় এবং পরবর্তী ট্রাস্টি বোর্ডের সিন্ডিকেট সভায় সমাবর্তন অনুষ্ঠানের কার্যকরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন জানান, এটা একটা লম্বা প্রসেস। অনেকদিন পর যেহেতু সমাবর্তন হচ্ছে আমরা যতো দ্রুত সম্ভব আয়োজন করার চেষ্টা করব।

এছাড়াও ডিন সভায় ১৫ মে থেকে ২৫ মে পর্যন্ত অক্টোবর সেশনের সেমিস্টার ফাইনালের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ২৮ মে থেকে অক্টোবর সেশনের শিক্ষার্থীদের ক্লাস আগামী শুরু হবে—মর্মে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন, কোষাধ্যক্ষ সিরাজুল ইসলাম, বিভিন্ন অনুষদের ডিন, পরীক্ষা নিয়ন্ত্রক, রেজিস্ট্রার, সিনিয়র সহকারী রেজিস্ট্রার সহ বিভিন্ন বিভাগের প্রধানরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গণ বিশ্ববিদ্যালয় (গবি) প্রতিষ্ঠার প্রায় ২৫ বছর ইতিমধ্যে পার করলেও মাত্র ৩টি সমাবর্তন অনুষ্ঠান সম্পন্ন করা সম্ভব হয়েছে। ২০১১ সালের ১২ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য প্রফেসর ড. মেসবাহউদ্দিন আহমেদের সময় অনুষ্ঠিত হয় গণ বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন। এরপর পর পর ২০১৩ সালের ২৪ আগস্ট ২য় সমাবর্তন ও ২০১৪ সালের ২৯ মে ৩য় সমাবর্তন অনুষ্ঠিত হয়।

দেশের চার বিভাগে ভারী বৃষ্টির সতকর্তা দিল আবহাওয়া অধিদপ্তর
  • ০৬ আগস্ট ২০২৬
বিশ্বকাপের হতাশা পেছনে ফেলে ইন্টার মায়ামিতে জোড়া গোল করলেন …
  • ০৬ আগস্ট ২০২৬
ইসলামি ব্যাংক বাংলাদেশ পিএলসিতে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদ…
  • ০৬ আগস্ট ২০২৬
জুলাই স্মৃতি জাদুঘর সবার জন্য খুলছে আজ, টিকিট বুকিং যেভাবে
  • ০৬ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের প্রতি বুয়েটের শ্রদ্ধা
  • ০৬ আগস্ট ২০২৬
সন্ধ্যার মধ্যে দেশের ৬ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ০৬ আগস্ট ২০২৬